হোম > শিক্ষা

জান্নাতুলের জানাজা বাদ জুমা জাবির কেন্দ্রীয় মসজিদে

আতিকুর রহমান নগরী

জান্নাতুল ফেরদৌস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনে ভোটগণনা সংক্রান্ত কার্যক্রমে অংশ নিতে এসে প্রীতিলতা হলের পোলিং অফিসার জান্নাতুল ফেরদৌস অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জান্নাতুল ফেরদৌসের জানাজা বাদ জুমা কেন্দ্রীয় মসজিদের সামনে অনুষ্ঠিত হবে। এ তথ্য নিশ্চিত করেছেন চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক শামীর রেজা।

এর আগে শুক্রবার সাড়ে ৯টায় জান্নাতুল মৃত্যুবরণ করেন বলে নিশ্চিত করেছে জাকসু নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।

জানা গেছে, দায়িত্বরত অবস্থায় বুকে ব্যথা অনুভব করলে সঙ্গে সঙ্গে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় জান্নাতুল ফেরদৌসকে। পরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি জাবির চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন ।

এ বিষয়ে চারুকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শামীম রেজা বলেন—ভোট গণনা অবস্থায় অসুস্থতা অনুভব করলে অ্যাম্বুলেন্স যোগে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সহকর্মীর মৃত্যুতে আমরা শোকাহত।

বেফাকের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮০.৯৫%

আবাসিক হলে জাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ

ইউজিসির নতুন চেয়ারম্যান ড. মামুন আহমেদের যোগদান

আট বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে সমালোচনা

জবির অষ্টম উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন অধ্যাপক ড. রইছ উদ্দীন

ঢাবির কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন আবুল কালাম সরকার

ঢাবি উপাচার্য হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেছেন ওবায়দুল ইসলাম

ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি মাহি, সম্পাদক লিটন

আরবি বিশ্ববিদালয়ের ভিসি হলেন অধ্যাপক আবু জাফর খান

বিরোধিতার রাজনীতি থেকে বেরিয়ে কাজের পরিবেশ তৈরির আহ্বান