হোম > শিক্ষা

ফুচকার দোকানে চাঁদা দাবি, জাবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

প্রতিনিধি, জাবি

অব্যাহতি পাওয়া শাখা ছাত্রদলের সদস্য গোলাম রাব্বানী অর্নব

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ফুচকার দোকানে চাঁদা দাবি করা অভিযুক্ত শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির এক সদস্যকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অব্যাহতি পাওয়া শাখা ছাত্রদলের সদস্য গোলাম রাব্বানী অর্নব বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী ও আ ফ ম কামালউদ্দিন হলের আবাসিক ছাত্র।

এতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সদস্য গোলাম রাব্বানী অর্ণবকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। এছাড়া জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করেন।

এর আগে ৯ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে দেওয়া ভ্রাম্যমাণ ফুচকা ও চটপটির দোকানগুলোতে দৈনিক ১০০০ থেকে ১৫০০ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠে শাখা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। পরে বিষয়টি ছাত্রদলের অভ্যন্তরে জানাজানি হলে কয়েকজন নেতাকর্মী এসব দোকানদারদের কাছে যান এবং সন্দেহভাজন ব্যক্তিদের ছবি দেখান। পরে অভিযুক্তদের মধ্যে অর্নবকে শনাক্ত করে ফুচকার দোকানদার।

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

ঐতিহ্য আছে, নেই আধুনিকতার ছোঁয়া

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার