হোম > শিক্ষা

পবিপ্রবিতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্স সেল চালু

প্রতিনিধি, পবিপ্রবি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্স সেল (আইএসএসি) চালু করা হয়েছে। ২৯ ডিসেম্বর সন্ধ্যায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলামের অনুমোদনক্রমে এই সেল চালু করা হয় বলে জানা গেছে।

এ বিষয়ে এক অফিস আদেশে বলা হয়, "পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিদেশি ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে এবং তাদের বিভিন্ন অনুষদে অধ্যয়নে আকৃষ্ট করাসহ নীতিমালা প্রণয়ন এবং আইএসএসি সেল গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে এ আদেশ জারি করা হলো।"

কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য ডেপুটি রেজিস্ট্রার হাচিব মোহাম্মাদ তুষারকে সেলের পরিচালক নিযুক্ত করা হয়েছে। এই সেল বিদেশি শিক্ষার্থীদের বিভিন্ন সহায়তা প্রদান করবে। সেলের মাধ্যমে তারা বেশ কিছু সুবিধা পাবেন।

এ বিষয়ে হাচিব মোহাম্মদ তুষার আমার দেশকে বলেন, "আইএসএসি শিক্ষার্থীদের ভিসা ও প্রশাসনিক সহায়তা, সামাজিক সহায়তা, আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন, ভর্তি সহায়তা, প্রশাসনিক সহায়তা, ভাষাগত ও সাংস্কৃতিক উন্নয়ন, আইনি সহায়তা, গ্লোবাল নেটওয়ার্ক সহায়তা এবং গবেষণায় সম্ভাবনা বৃদ্ধি নিয়ে কাজ করবে।"

ভাইস চ্যান্সেলর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, "বিদেশি শিক্ষার্থীদের সুবিধার্থে এই সেল চালু করেছি। বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করতে এই সেল গঠন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।"

সুবিধাবঞ্চিতদের জন্য পুরান ঢাকায় ছাত্রদল নেতার বিনামূল্যে স্বাস্থ্যসেবা

একাদশে ভর্তিতে প্রায় ১০ লাখ আবেদন, ফল ১৭ সেপ্টেম্বর

গবেষণা-উদ্ভাবন-উন্নয়নভিত্তিক উচ্চশিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার

উদ্যোক্তা তৈরিতে বিশ্ববিদ্যালয়কে চালিকাশক্তি করতে চায় ইউজিসি

ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ঢাবি কর্তৃপক্ষ

দোকানের মালিকানা নিয়ে জাবির দুই হলের সংঘর্ষ, আহত অন্তত ৯

ডাকসুর কর্মকাণ্ডকে অনাকাঙ্ক্ষিত বলল ঢাবি প্রশাসন

ডাকসুতে থাকা জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন উর্দু বিভাগের তৈয়ব হাবিলদার

বিপ্লবোত্তর অন্যরকম ডাকসুর এক বছর

আধুনিক ও সমৃদ্ধ রূপে উন্মোচিত হলো ডাকসু সংগ্রহশালা