হোম > শিক্ষা

বুটেক্সে চলছে আন্ত:বিশ্ববিদ্যালয় বিজনেস কেস প্রতিযোগিতা

প্রতিনিধি, বুটেক্স

দীর্ঘ ৬ বছর পর বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) শুরু হলো আন্ত:বিশ্ববিদ্যালয় বিজনেস কেস প্রতিযোগিতা 'টেক্সবিজ ২০২৫'।

বুটেক্স বিজনেস ক্লাবের আয়োজনে ব্যবসায় সমস্যার সমাধান বের করা নিয়ে এ প্রতিযোগিতাটিতে অংশ নেবে দেশের সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং কলেজের স্নাতক পর্যায়ের সকল বিভাগের শিক্ষার্থীরা। প্রতিযোগিতাটিতে অংশ নিতে প্রতি দলে ২ থেকে ৪ জন নিয়ে দল গঠন করতে হবে এবং দলে কমপক্ষে একজন নারী সদস্য থাকতে হবে। তাছাড়া ভিন্ন ভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও একসঙ্গে দল গঠন করতে পারবে।

এবার প্রতিযোগিতা চারটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে প্রতিটি দলকে একটি ব্যবসা সংক্রান্ত কেস দেওয়া হবে, যা প্রতিযোগীরা সমাধান করে অনলাইনে জমা দেবে। বিচারকদের যাচাই-বাছাইয়ের মাধ্যমে সেরা দলগুলোকে পরবর্তী পর্বে সুযোগ দেওয়া হবে। দ্বিতীয় ধাপে নির্বাচিত দলগুলোকে একটি নির্দিষ্ট ব্যবসায়িক সমস্যা নিয়ে সংক্ষিপ্ত ভিডিও কনটেন্ট তৈরি করতে হবে। তৃতীয় ধাপে একটি নতুন বিজনেস কেস দেওয়া হবে, যার সমাধান বিশ্লেষণ করে বিচারকদের সামনে উপস্থাপন করতে হবে। চূড়ান্ত ধাপে পূর্ববর্তী কেস-এর বর্ধিত সংস্করণ সমাধান করে তা উপস্থাপন করতে হবে।

চূড়ান্ত পর্ব আয়োজন হবে ২৩ মে। যেখানে সেরা দলগুলোকে পুরষ্কৃত করা হবে। এবার চ্যাম্পিয়ন দল পাবে ৪০ হাজার টাকা পুরস্কার। প্রথম রানার আপ পাবে ২৫ হাজার টাকা এবং দ্বিতীয় রানার আপ পাবে ১৫ হাজার টাকা।

এবারের আয়োজন নিয়ে বুটেক্স বিজনেস ক্লাবের সভাপতি ফিজা বলেন, 'বুটেক্স বিজনেস ক্লাব সবসময় শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কাজ করে। দীর্ঘ ৬ বছর পর আয়োজিত টেক্সবিজ এর এবারের সংস্করণও তার ব্যতিক্রম নয়। আমরা এমন একটি ইভেন্ট পরিকল্পনা করেছি, যেখানে শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি উদ্ভাবনী চিন্তাভাবনার বিকাশ ঘটাতে পারবে।'

এছাড়াও সাধারণ সম্পাদক সোহান যোগ করেন, 'আমাদের প্রত্যাশা, এই আয়োজন শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। তারা এখানে অংশ নিয়ে নিজেদের দক্ষতা প্রমাণের পাশাপাশি বাস্তবিক চ্যালেঞ্জ মোকাবিলা করার অভিজ্ঞতা অর্জন করবে।'

রেজিস্ট্রেশন করতে হবে ১৮ এপ্রিলের মধ্যে।

রেজিস্ট্রেশন লিংক: www.butexbc.org/registration

২০১৯ সালের পর এবারের আয়োজিত আন্ত:বিশ্ববিদ্যালয় বিজনেস কেস প্রতিযোগিতাটি শি-স্টেম, ডাইসিন গ্রুপ, অফিসিনা ও অন্যান্য প্রতিষ্ঠান পৃষ্ঠপোষকতা করছে।

মধ্যরাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে মৃত্যু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

জাবিকে আদর্শ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়তে সহযোগিতার আশ্বাস

৭৮ পদ, শিক্ষক মাত্র ২১

ঢাবিতে মশার প্রজননস্থল খুঁজবেন শিক্ষার্থীরা

গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

ঢাবিতে পরীক্ষায় অসদুপায়: ছাত্রদল, ছাত্রলীগ ও হল সংসদ নেতাসহ ৬৮ শিক্ষার্থীকে শাস্তি

জবি ভিসির পিএসের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমেরিকান সংবিধান দিবস উদযাপন

এলএলবি পরীক্ষার ফি কমাল জাতীয় বিশ্ববিদ্যালয়: ফরম পূরণের নতুন সময়সূচি ঘোষণা