হোম > শিক্ষা

বিভিন্ন কেন্দ্র থেকে এজেন্টদের বের করে নিচ্ছে ছাত্রদল

স্টাফ রিপোর্টার

বিভিন্ন কেন্দ্র থেকে ভোট কারচুপির অভিযোগে এজেন্টদের বের করে নিয়ে যাচ্ছে ছাত্রদল। সূত্র জানিয়েছে, বিভিন্ন কেন্দ্র থেকে ছাত্রদল সমর্থিত প্রার্থীদের পোলিং এজেন্ট চলে যাওয়ার তথ্য পাওয়া গেছে। তবে সংশ্লিষ্টদের মাধ্যমে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর এখন চলছে ভোট গণনা। অধীর আগ্রহে সবাই রেজাল্টের জন্য অপেক্ষা করছে। এরই মধ্যে নির্বাচনের প্রতি অনাস্থা জ্ঞাপন করে ঢাবি ক্লাব কেন্দ্র থেকে ছাত্রদল সমর্থিত প্রার্থীর এজেন্ট বের হয়ে গিয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

এদিকে নির্বাচনের রেজাল্টকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশমুখে উৎসুক জনতা ভিড় জমিয়েছে। তাই প্রবেশ মুখগুলোতে অযথা ভিড় না করার জন্য জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর ভোট গণনার কাজ চলমান রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশমুখে উৎসুক জনতাকে অযথা ভিড় না করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিনীত অনুরোধ করা হলো।

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

ঐতিহ্য আছে, নেই আধুনিকতার ছোঁয়া

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের