হোম > শিক্ষা

নতুন মানবণ্টনে মাদরাসার ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা

আতিকুর রহমান নগরী

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ২০২৫ সালের ইবতেদায়ি (৫ম শ্রেণি) ও দাখিল (৮ম শ্রেণি) বৃত্তি পরীক্ষার বিষয় ও মানবণ্টন প্রকাশ করেছে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদিত নীতিমালার আলোকে এ মানবণ্টন চূড়ান্ত করা হয়েছে।

সম্প্রতি প্রকাশিত বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত মাদরাসার ৫ম ও ৮ম শ্রেণির পাঠ্যপুস্তক থেকে বোর্ড অনুমোদিত প্রশ্নকাঠামো অনুসারে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আর এতে ইবতেদায়ি (৫ম শ্রেণি) বৃত্তি পরীক্ষায় চারটি বিষয় থাকবে- কুরআন মাজিদ ও তাজভিদ (পূর্ণমান ১০০), আরবি ১ম ও ২য় পত্র (৫০+৫০= ১০০), বাংলা ও ইংরেজি (৫০+৫০= ১০০), এবং গণিত ও বিজ্ঞান (৬০+৪০= ১০০)। সর্বমোট পূর্ণমান ৪০০।

অন্যদিকে, দাখিল (৮ম শ্রেণি) বৃত্তি পরীক্ষায় থাকবে কুরআন মাজিদ ও তাজভিদ এবং আকাইদ ও ফিকহ (৫০+৫০= ১০০), আরবি ১ম ও ২য় পত্র (৫০+৫০= ১০০), বাংলা ও ইংরেজি (৫০+৫০= ১০০) এবং গণিত ও বিজ্ঞান (৬০+৪০= ১০০)। মোট পূর্ণমান ৪০০।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এর আগে প্রকাশিত প্রশ্নকাঠামো, মানবণ্টন ও নমুনা প্রশ্ন সংক্রান্ত বোর্ডের ১ সেপ্টেম্বর ও ২৩ সেপ্টেম্বরের দুটি নির্দেশনা বাতিল করা হয়েছে।

কাঁটাতারে ঝুলে থাকা ফেলানীকে নিয়ে স্মারকগ্রন্থ

ব্র্যাকে হবে বাংলাদেশ-চায়না ভাষা-সংস্কৃতি গবেষণা কেন্দ্র

বর্তমান প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা: রাশেদ খাঁন

জবির সাবেক শিক্ষার্থীদের বাস পুকুরে, আহত ১৫

সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

শাবিপ্রবির ১ম বর্ষের ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ জানুয়ারি

ঢাবিতে সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব ছাত্রদল নেতার

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীদের কষ্টের দ্বিতীয় উদাহরণ পৃথিবীতে নেই

ক্লাসরুম সংকটের মধ্যেই নতুন ১৬ বিভাগ চালুর পরিকল্পনা খুলনা বিশ্ববিদ্যালয়ের

শিক্ষার্থীদের দিয়ে খাতা মূল্যায়ন: নরসিংদীর সেই মাদরাসা শিক্ষক আজীবন বহিষ্কার