হোম > শিক্ষা

শিক্ষিকা রুনা হত্যাকাণ্ডে দুই শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত

প্রতিনিধি, ইবি

নিজ বিভাগের কার্যালয়ে কর্মচারীর হাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলায় অভিযুক্ত দুই শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে ইবি প্রশাসন।

তারা হলেন- সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার, সহকারী অধ্যাপক হাবিবুর রহমান এবং উম্মুল মু'মিনিন আয়েশা সিদ্দিকা হলের সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস।

শনিবার (৭ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত পৃথক তিন অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ৪ মার্চ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক মোছা. আসমা সাদিয়া রুনা-এর হত্যাকাণ্ডে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ধারা ১৫৪ অনুসারে থানায় প্রাপ্ত আমলযোগ্য অপরাধের প্রাথমিক তথ্যে আপনার নাম উল্লেখ থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের চাকরি শৃঙ্খলা বিধির 15(b) ধারা অনুযায়ী আপনাকে গত ০৫-০৩-২০২৬ তারিখ থেকে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

উল্লেখ, বরখাস্তকালীন আপনি বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক জীবন ধারন ভাতা প্রাপ্ত হবেন।

গত বুধবার (৪ মার্চ) বিকেলে ইবি শিক্ষিকা আসমা সাদিয়া রুনাকে নিজ বিভাগে ছুরিকাঘাতে হত্যার পর বৃহস্পতিবার সকালে নিহতের স্বামী ইমতিয়াজ সুলতান বাদি হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় কর্মচারী ফজলুর রহমানকে প্রধান আসামি করে ৪ জনের বিরুদ্ধে দণ্ডবিধি ৩০২ ও ১০৯ ধারায় হত্যা মামলা দায়ের করেন। ইতোমধ্যেই আইসিইউতে চিকিৎসাধীন থাকা প্রধান আসামি ফজলুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

পুসওয়ার্ডের নেতৃত্বে জবির লিমন ও রাবির অনিক

শিক্ষকদের আইসিটি প্রশিক্ষণ দিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল

আগস্টের মধ্যেই স্কুল ড্রেস ও জুতা বিতরণ করতে চায় সরকার: ববি

ইউজিসির সঙ্গে কাজ করবে ইউএন উইমেন

এবার জিডিপির ২শতাংশ বরাদ্দ হচ্ছে শিক্ষাখাতে

শিক্ষাকে আনন্দময় করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

উদ্বোধনের আগেই ৭৪ কোটি টাকার হলের দেয়ালে ফাটল

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর