হোম > শিক্ষা

মধ্যরাতে তিতুমীর কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৮

স্টাফ রিপোর্টার

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ব্যানার টানানোকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের ৮ জন আহত হয়েছেন। আহতদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

শনিবার রাত ১২টার দিকে ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের কথা বললেও ক্যাম্পাসের পরিস্থিতি থমথমে রয়েছে।

পুলিশ জানায়, নতুন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ব্যানার টানানোকে কেন্দ্র করে তিতুমীর কলেজ ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান আমার দেশকে জানান, একটি ব্যানার টানানোকে কেন্দ্র করে তিতুমীর কলেজে ছাত্রদল এবং শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় বেরোবির ৩ শিক্ষক, ১ শিক্ষার্থী

১১ অক্টোবরের মধ্যেই পদায়ন দাবি, ওরিয়েন্টেশন বর্জন করে আন্দোলনের ডাক প্রাথমিক শিক্ষকদের

নিকাব পরিহিত শিক্ষার্থীকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, ৭ দফা দাবি ছাত্রী সংস্থার

বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে ৩ বিশেষ কোর্স: ইউজিসি সদস্য ড. মামুন

চুয়েটে নতুন উপাচার্য আসার খবরে ফটকে তালা দিয়ে শিক্ষার্থীদের অবস্থান

ঘেরাও করে পদত্যাগপত্রে সই, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল উপাচার্যের কক্ষ

ঢাবিতে নিকাব নিয়ে কটূক্তির অভিযোগ, শিক্ষিকা বহিষ্কারের দাবি ছাত্র জমিয়তের

নিকাব পরা ছাত্রীকে কটাক্ষ করায় ঢাবি শিক্ষার্থীদের ক্লাস বর্জন

নিকাব পরায় শিক্ষার্থীকে কটাক্ষ, ক্লাস থেকে ঢাবির সেই শিক্ষিকাকে অব্যাহতি

ঢাবিতে বোরকা-নিকাব পরা শিক্ষার্থীকে কটূক্তির ঘটনায় ইউটিএলের নিন্দা, তদন্ত দাবি