হোম > শিক্ষা

চাকসু নির্বাচন: শিবিরের প্যানেলে লড়বেন যারা

প্রতিনিধি, চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। বৃহস্পতিবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সাইদুল ইসলাম।

প্যানেলে ভিপি পদে মনোনয়ন পেয়েছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ইব্রাহিম হোসেন রনি। জিএস পদে শাখা সাহিত্য সম্পাদক সাঈদ বিন হাবিব এবং এজিএস পদে শাহজালাল হল শাখার সভাপতি সাজ্জাদ হোসাইন মুন্নাকে মনোনয়ন দেওয়া হয়েছে।

এ ছাড়া অন্যান্য পদে রয়েছেন— খেলাধুলা সম্পাদক পদে মোহাম্মদ শাওন, সহ-খেলাধুলা সম্পাদক পদে শাহপরান মারুফ, সাহিত্য সম্পাদক পদে হারেসুল, সহ-সাহিত্য সম্পাদক পদে জিহাদ হোসাইন, দপ্তর সম্পাদক পদে আব্দুল্লাহ আল নোমান, সহ-দপ্তর সম্পাদক পদে জান্নাতুল আদন নুসরাত, ছাত্রী কল্যাণ সম্পাদক পদে নাহিমা আক্তার দীপা, সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক পদে জান্নাতুল ফেরদাউস রিতা, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে মাহবুবুর রহমান; গবেষণা সম্পাদক পদে তানভীর আনজুম শোভন, সমাজসেবা সম্পাদক পদে তাহসিনা রহমান, স্বাস্থ্য সম্পাদক পদে আফনান হাসান ইমরান, মুক্তিযুদ্ধ সম্পাদক পদে মোনায়েম শরীফ, ক্যারিয়ার সম্পাদক পদে মেহেদী হাসান সোহান, যোগাযোগ সম্পাদক পদে ইসহাক ভূঁইয়া, সহ-যোগাযোগ সম্পাদক পদে ওবায়দুল সালমান, আইন সম্পাদক পদে তাওহিদ রাব্বি এবং পাঠাগার সম্পাদক পদে মাসুম বিল্লাহ।

সদস্য পদে মনোনয়ন পেয়েছেন জান্নাতুল ফেরদাউস সানজিদা, আকাশ দাস, সালমান ফারসি, সোহানুর রহমান ও আদনান শরীফ।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ দিন আজ। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ হবে ২১ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা এবং চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ২৫ সেপ্টেম্বর। আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

৫৫০ শিক্ষার্থী নিয়ে চাকসুর ‘রান অ্যাগেইনস্ট ফ্যাসিজম’

চবি ছাত্রদল সম্পাদকের আক্ষেপ, যদি ঢাবি শিক্ষার্থী হতাম

জবির আওয়ামীপন্থি শিক্ষকদের শাস্তি হয়নি দুই বছরেও

ডাকসুর আন্তঃহল ফুটবলে জগন্নাথ ও শামসুন্নাহার হল চ্যাম্পিয়ন

শিল্পের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম হালনাগাদ হবে: ইউজিসি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড আইসিটি কোর্স যুগোপযোগী করার উদ্যোগ

কুবিতে মাথাচাড়া দিচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ

ঢাকা কলেজের অবকাঠামো উন্নয়নে মাস্টারপ্ল্যানের ওপর গুরুত্বারোপ প্রতিমন্ত্রীর

ডাকসুর উদ্যোগে ‘সিনো-বাংলা ডে’, থাকছে চাকরির সুযোগ

১৫ আগস্ট উপলক্ষে জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার