হোম > শিক্ষা

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে জাবিতে দিনব্যাপী কর্মসূচি

প্রতিনিধি, জাবি

আগামী ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি গ্রহণ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগ। বিভাগের ছাত্র সংসদ ‘পাবলিক হেলথ ফোরাম’-এর উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন সচেতনতামূলক ও জনকল্যাণমূলক কর্মসূচি পালিত হবে।

রোববার (৫ এপ্রিল) বিকালে পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সাখাওয়াত হোসেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ৭ এপ্রিল ভোর ৬টা থেকে শুরু হয়ে বিকাল পর্যন্ত মোট সাতটি ধাপে এই আয়োজন সাজানো হয়েছে। ভোর ছয়টায় ‘রান ফর হেলথ’ এর মধ্য দিয়ে দিনের কর্মসূচী শুরু হবে। সকাল আটটায় বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ জায়গায় ‘ক্লিন ফর হেলথ’ ক্যাম্পেইন করা হবে, বেলা ১০ টায় র‍্যালি অনুষ্ঠিত হবে, বিকাল চারটা পর্যন্ত সবার জন্য থাকছে ফ্রি হেলথ ক্যাম্প। হেলথ ক্যাম্পে ব্লাড পেশার পরিমাপ, বিএমআই নির্ণয়সহ স্বাস্থ্য বিষয়ে নানা পরামর্শ দেয়া হবে।

দুপুর সাড়ে ১২টায় বৃক্ষরোপণ কর্মসূচি, দুপুর ১ টায় স্বাস্থ্য সচেতনতা বিষখ বিতর্ক অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভাবনে। এরপর বিকাল চারটায় বিকাল চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে শেষ হবে দিনের আয়োজন।

জনস্বাস্থ্য রক্ষায় বিশেষ অঙ্গীকার করে সংবাদ সম্মেলনে অধ্যাপক সাখাওয়াত হোসেন বলেন, “জনস্বাস্থ্যের গুরুত্ব এবং সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই আমাদের এই আয়োজন। বিশেষ করে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্পের মাধ্যমে আমরা প্রাথমিক স্বাস্থ্য সেবা ও পরামর্শ প্রদানের ব্যবস্থা রেখেছি, যা সাধারণের মাঝে ইতিবাচক প্রভাব ফেলবে। পাবলিক হেলথ বিভাগ হিসাবে আমাদের দায়িত্বের মধ্যে পরে।”

আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে অংশগ্রহণের জন্য তিনি বিশেষভাবে অনুরোধ জানান। পুরো আয়োজনের স্পনসর হিসাবে থাকছে ইউনিকো হাসপাতাল।

উল্লেখ্য, স্বাস্থ্য সুরক্ষা এবং কমিউনিটি এনগেজমেন্ট বৃদ্ধির লক্ষ্যেই প্রতি বছর বিশ্বব্যাপী ৭ এপ্রিল ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ পালিত হয়।

ঢাকা কলেজের হলে পলেস্তারা খসে এক শিক্ষার্থী আহত

যেভাবে লাখ লাখ টাকা হাতিয়ে নেন ঢাবি ছাত্রদল কর্মী

ঢাবি উপাচার্যের সঙ্গে জাপানের অধ্যাপকের সৌজন্য সাক্ষাৎ

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

অনলাইন-অফলাইন ক্লাস চালুর বিষয়ে যা জানালেন মন্ত্রী

জাককানইবির ট্রেজারার ও উপপ্রধান প্রকৌশলীর বিরুদ্ধে আইনি নোটিশ

অনলাইন-অফলাইন ক্লাস নিয়ে সিদ্ধান্ত জানা যাবে আজ

ছাত্ররাজনীতিতে সহাবস্থান ধরে রাখতে চান ছাত্রনেতারা

ছাত্রসংগঠনের নেতৃত্বে অছাত্ররা

ইঞ্জিন রেখেই ছুটল চবির শাটল ট্রেন!