হোম > শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর অধ্যাপক ড. নাসির উদ্দীন

প্রতিনিধি, জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন প্রক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দীন। ৩০ মার্চ (সোমবার) থেকে এই নিয়োগ কার্যকর হবে।

রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক প্রক্টর পদ থেকে অব্যাহতির আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে তাকে ওই পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

একইসাথে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দীনকে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে।

আদেশে আরও উল্লেখ করা হয়, নতুন দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন।

চাকসুর মেয়াদ শেষে নতুন নির্বাচনের রোডম্যাপ চায় ছাত্র সংগঠনগুলো

নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার হলেন ইমদাদুল হুদা

যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে ব্যবস্থা নেবে ইউজিসি

চবিতে বিএনপি সরকারের ১৮০ দিনের পূর্তি উপলক্ষে ছাত্রদলের আনন্দ মিছিল

বাউবির এসএসসি পরীক্ষায় পাসের হার ৬৩ দশমিক ৭৪ শতাংশ

ওসমান হাদির প্রতিটি শব্দ আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রত্যয় দৃঢ় করে

গবেষণাক্ষেত্রে অবদানের জন্য ঢাবির ৬২ অধ্যাপককে সম্মাননা প্রদান

দাখিলের অষ্টম শ্রেণির বৃত্তির ফরম পূরণের সময় বৃদ্ধি

বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষাক্ষেত্রে অংশীদারত্ব আরো গভীর করতে শিক্ষামন্ত্রীর আহ্বান

চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪