হোম > শিক্ষা

৩টার মধ্যে ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে: উপাচার্য

আতিকুর রহমান নগরী

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেছেন, বিকেল ৩টার দিকেই বিভিন্ন কেন্দ্রে ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে। নির্ধারিত সময় বিকেল ৪টার পরেও যেসব শিক্ষার্থী লাইনে থাকবেন, তাদের ভোট নেওয়া হবে।

ঢাবি উপাচার্য বলেন, এবারের নির্বাচনে কোনো ধরনের স্বচ্ছতার ঘাটতি ছিল না। কার্জন হলে ভুলক্রমে একটি ছোট সমস্যা হয়েছে। তার জন্য আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। তবুও এই ঘটনার আমরা পুনরায় তদন্ত করে কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেব।

টিএসসির কেন্দ্রে একজন ভোটারকে ‘ক্রস চিহ্ন’ দেওয়া একটি ব্যালট দেওয়ার অভিযোগের বিষয়েও উপাচার্য দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলেন। তিনি বলেন, এখানেও আমরা সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি।

ডাকসু নির্বাচনকে এখন দেশের একটি গুরুত্বপূর্ণ দাবি হিসেবে উল্লেখ করে উপাচার্য বলেন, আমরা আশা করছি, যিনি জিতবেন এবং যিনি বিজেতা হবেন, সবাই ফলাফল মেনে নেবেন। তারা স্বীকার করবেন যে, কোথাও কোনো স্বচ্ছতার ঘাটতি নেই।

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

ঐতিহ্য আছে, নেই আধুনিকতার ছোঁয়া

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের