হোম > শিক্ষা

রাবিতে তিন সাংবাদিক সংগঠনের সঙ্গে আমার দেশ সম্পাদকের মতবিনিময়

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন সাংবাদিক সংগঠনের সঙ্গে মতবিনিময় করেছেন আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান।

বুধবার রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। তিনি বলেন, প্রতিটি পত্রিকার নিজস্ব নীতি থাকে, আমার দেশ-এরও আছে। আমার দেশ বিনোদনমূলক সাংবাদিকতা করে না, এটি একটি সম্পূর্ণ রাজনৈতিক পত্রিকা।

এক প্রশ্নের উত্তরে আমার দেশ সম্পাদক বলেন, ক্লিকবেট সাংবাদিকতা এক ধরনের অপসাংবাদিকতা। এটা কোনো ধরনের সাংবাদিকতার মধ্যেই পড়ে না। এটা বন্ধ হওয়া উচিত। প্রত্যেকের আলাদা মতাদর্শ থাকতে পারে, তবে তা যেন সংবাদের ক্ষেত্রে ব্যবহার না হয়। কারণ সংবাদ সব সময় সত্য হতে হবে।

মাহমুদুর রহমান বলেন, আমার দেশকে আওয়ামী লীগ বিএনপির পত্রিকা বলত, এখন বিএনপি বলছে এটি জামায়াতের পত্রিকা। কিন্তু আমার দেশ কারো দালালি করে না। কোনো অন্যায় বা দুর্নীতি হলে আমার দেশ তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করবে, সে যে দলেরই হোক। আমার দেশ কাউকে ফলো করে না।

নিষিদ্ধ আ.লীগের নাশকতার প্রতিবাদে বেরোবি শিক্ষকসমাজের মানববন্ধন

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

ঐতিহ্য আছে, নেই আধুনিকতার ছোঁয়া

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী