হোম > শিক্ষা

কক্সবাজারে পুশইন ঠেকাতে কোস্টগার্ড সক্রিয়: মহাপরিচালক

স্টাফ রিপোর্টার

কক্সবাজারে সাগর পথে রোহিঙ্গারা কোনোভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেইদিকে সতর্ক আছে বলে জানিয়েছেন কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক। তিনি জানান,সীমান্তে এখন কোন উত্তেজনা নেই। সেন্টমার্টিন নিয়েও কোন সমস্যা নেই। ওই এলাকায় আমরা নিয়মিত টহল জোরদার করেছি।

সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরে অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্সের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এক যৌথ প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা জানান।

মহাপরিচালক জানান, রাখাইন পরিস্থিতি এখন উত্তপ্ত অবস্থায় রয়েছে। সেখানে মিয়ানমারের জান্তা সরকারের নিয়ন্ত্রণ নেই। ওই এলাকা যাদের হাতে নিয়ন্ত্রণে রয়েছে তাদের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে। সাগর পথে যাতে কোনো পুশইন না হয় সেই জন্য আমরা কাজ করছি।

তিনি আরো জানান,বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বিদ্যমান সামুদ্রিক নিরাপত্তা ও সহযোগিতা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সামুদ্রিক আইনের যথাযথ প্রয়োগ, আঞ্চলিক সচেতনতা বৃদ্ধি এবং সক্ষমতা বিকাশে দুই দেশের যৌথ অংশীদারিত্বকে আরও জোরদার করা হবে।

এছাড়াও দুই দেশ আন্তর্জাতিক অপরাধ, অবৈধ মৎস্য আহরণ, মানব ও মাদক পাচার এবং সমুদ্রে সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে রিয়েল-টাইম তথ্য আদান-প্রদান, যৌথ প্রশিক্ষণে এক সঙ্গে কাজ করবে।

প্রেস ব্রিফিংয়ে অস্ট্রেলিয়ান মেরিটাইম বর্ডার কমান্ডের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ব্রেট সন্টার বলেন,কোস্টগার্ডকে প্রযুক্তিগত সহায়তা ও নজরদারি সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়াও এই অঞ্চলে মানব ও মাদক পাচার রোধে দুই দেশ এক সঙ্গে কাজ করবে।

নিষিদ্ধ আ.লীগের নাশকতার প্রতিবাদে বেরোবি শিক্ষকসমাজের মানববন্ধন

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

ঐতিহ্য আছে, নেই আধুনিকতার ছোঁয়া

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী