হোম > শিক্ষা

সড়ক ও রেলপথ অবরোধের হুমকি তিতুমীর শিক্ষার্থীদের

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবি

ডেস্ক রিপোর্ট

ছবি: সংগৃহীত

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে টানা ৫ম দিনের মতো মহাখালী-গুলশান সড়ক অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। আজ বিকেল ৪টার মধ্যে দাবি মানা না হলে ঢাকার উত্তর সিটি করপোরেশনের সড়ক ও রেলপথ অনির্দিষ্টকালের জন্য অবরোধের হুমকি দেন তারা।

রোববার দুপুর ১২টার দিকে বাঁশ দিয়ে কলেজের সামনের সড়কের উভয় পাশ অবরোধ করেন তারা। এ কারণে মহাখালী-গুলশান সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

রাস্তা অবরোধ করে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। রাস্তা অবরোধের কারণে ভোগান্তিতে পড়তে হয় জনসাধারণের। তবে শিক্ষার্থীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

বনানী থানার ওসি রাসেল সারোয়ার জানান, দুপুর ১২ টার দিকে তিতুমীর কলেজের সামনের সড়কের দু'পাশ অবরোধ করে শিক্ষার্থীরা। গুলশান থেকে মহাখালীমুখী সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

রাস্তা বন্ধ থাকায় ওই এলাকায় মানুষজনকে পায়ে হেঁটেই গন্তব্যে যেতে দেখা যায়। চাকরিজীবী শিক্ষার্থীর সহ কয়েকজন জানান, এরা জনদুর্ভোগের কথা চিন্তা করছে না। এরা প্রতিদিন নাটক শুরু করেছে।

দাবি আদায়ের লক্ষ্যে গতকাল ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীরা।

প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনে জরুরি নির্দেশনা

১০ মাসে রাকসুর বরাদ্দ ৯১ লাখ, উত্তোলন ৬৩ লাখ

ডাকসু ভিপি সাদিক কায়েমের সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধিদলের বৈঠক

রাইড শেয়ারিংয়ের উপার্জিত অর্থে ঢাবি শিক্ষার্থীর ফরম ফিলাপ করালেন ছাত্রদল নেতা

জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর, শিক্ষার্থীদের জন্য ৬ নির্দেশনা

ক্ষমতার দাপট দেখিয়ে কেউ ঢাবিতে টিকে থাকতে পারেনি: উপাচার্য

উন্নত বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

ভেটেরিনারি চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে বাকৃবিতে মানববন্ধন

বিদেশে উচ্চশিক্ষায় এসএসসির ফল কতটা গুরুত্বপূর্ণ

হাজারো শিক্ষার্থীর অংশগ্রহণে নোবিপ্রবিতে ছাত্রশিবিরের নবীনবরণ