হোম > শিক্ষা

ঢাবি ও ৭ কলেজের সব ক্লাস-পরীক্ষা স্থগিত

স্টাফ রিপোর্টার

রাজধানীর নীলক্ষেত এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও ৭ কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অনিবার্য কারণবশত পরীক্ষা স্থগিত করা হলো।

এদিকে রোববার রাত ১১টার পর থেকে দফায় দফায় দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। রাত ২টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরে এসে বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে অবস্থান নিয়েছেন।

অন্যদিকে ইডেন কলেজের ছাত্রীরাসহ সাত কলেজের শিক্ষার্থীরা নিউমার্কেটের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করছেন কেউ কেউ। পুলিশ মাঝখানে অবস্থান নিয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে।

অভিন্ন প্রশ্নে কাল থেকে এইচএসসি পরীক্ষা শুরু

শতাব্দী পেরিয়ে বহু চ্যালেঞ্জের মুখোমুখি জাতির বাতিঘর

ঢাবি ক্লাবের নেতৃত্বে অধ্যাপক সেলিম রেজা ও মহিউদ্দিন

চবির ২০২৬–২৭ অর্থবছরের ৫০৩ কোটি টাকার বাজেট অনুমোদন

এমপিওভুক্ত শিক্ষকরা জনপ্রতিনিধি নির্বাচিত হলে একসঙ্গে দুই ভাতা নয়

শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাওয়ার্ড পেল তা'মীরুল মিল্লাত মাদ্রাসা

রাবিতে ওসমান হাদির ৩৩তম জন্মবার্ষিকীতে সেমিনার

পলাশীর যুদ্ধ হয়েছিল মূলত বাংলার অর্থ-সম্পদ লুট করার জন্য: মাহমুদুর রহমান

সব শিক্ষাপ্রতিষ্ঠানে ওয়েবসাইট হালনাগাদের নির্দেশ মাউশির

জাবিতে ছাত্রদলের উদ্যোগে মৌসুমি ফল উৎসব