হোম > শিক্ষা

কুবি ভর্তি পরীক্ষা: ‘এ’ ও ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

প্রতিনিধি, কুবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ও ‘সি’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ‘এ’ ও ‘সি’ ইউনিটে পাসের হার যথাক্রমে ৩৪ দশমিক ৫ ও ৬৯ দশমিক ৭৫ শতাংশ।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

তিনি বলেন, 'সি' ইউনিটের রেজাল্ট তৈরি হয়ে গেছে। ২৩ এপ্রিল (বুধবার) থেকে 'এ' ও 'সি' ইউনিটের ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

তবে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে (২৩ এপ্রিল) দুপুর ১২ টার পর ফলাফল প্রকাশিত হবে বলে জানানো হয়।

এবিষয়ে জনসংযোগ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ এমদাদুল হক বলেন, ‘বিদ্যুৎ বিভ্রাট বা প্রযুক্তিগত ত্রুটি হলে ফল প্রকাশ করতে ২৩ এপ্রিল দুপুর ১২ টা পর্যন্ত সময় লাগতে পারে। এজন্য অফিশিয়ালি ২৩ এপ্রিলের কথা বলা হয়েছে।

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল 'সি' ও ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়সহ ১২টি কেন্দ্রে ৯ হাজার ৯শত ৫২ জন পরীক্ষার্থীর বিপরীতে উপস্থিতি ছিলো ৭ হাজার ৬ শত ৪৬ জন। উপস্থিতির হার ৭৬ দশমিক ৮৩শতাংশ। 'এ' ইউনিটে ৩০ টি কেন্দ্রে ৩২ হাজার ৬ শত ৫৮ জন শিক্ষার্থী বিপরীতে ২১ হাজার ৯ শত ৯৯জন। উপস্থিতির হার ৬৭ দশমিক ৫৩ শতাংশ।

নিষিদ্ধ আ.লীগের নাশকতার প্রতিবাদে বেরোবি শিক্ষকসমাজের মানববন্ধন

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

ঐতিহ্য আছে, নেই আধুনিকতার ছোঁয়া

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী