হোম > শিক্ষা

সাত কলেজ শিক্ষার্থীদের সায়েন্সল্যাব ও ট্যাকনিক্যাল মোড় অবরোধ

অধ্যক্ষদের সাথে জরুরি সভা সোমবার

ঢাবি সংবাদদাতা

ভর্তি পরীক্ষায় আসন কমানোসহ বিভিন্ন দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে দেখা করতে আসা শিক্ষার্থীদের প্রতি 'অশোভন' আচরণের অভিযোগ এনে রাজধানীর সায়েন্সল্যাব ও টেকনিক্যাল মোড় অবরোধ করেছে সাত কলেজের শিক্ষার্থীরা।

রোববার সন্ধ্যা থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ এই দুটি পয়েন্টে অবস্থান নেন শিক্ষার্থীরা। ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, সাত কলেজের সমস্যা ও ভর্তির আসন সংখ্যা কমানোর বিষয়ে ঢাবির উপ-উপাচার্য (শিক্ষা) কাছে গেলে তিনি 'অশোভন' আচরণ করে রুম থেকে বের করে দেন।

তারা আরও অভিযোগ করেন, এ বিষয়ে ২১ দিন আগে তাকে স্মারকলিপি দেওয়া হলেও সেটি পড়েননি। সাত কলেজের শিক্ষার্থীদের চেনেন না বলেই তিনি আক্রমণমূলক ব্যবহার করেছেন। তাই তার অশোভন আচরণের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়েছে।

এ সময় শিক্ষার্থী প্রতিনিধি আব্দুর রহমান 'অশোভন' আচরণের জন্য ঢাবি উপ-উপাচার্যকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে ৫ দফা দাবির কথা জানান। সেগুলো হলো-

২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই সাত কলেজের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল করা; সাত কলেজের শ্রেণিকক্ষের ধারণক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি না করানো; শিক্ষক-শিক্ষার্থী অনুপাত বিবেচনায় নিয়ে শিক্ষার্থী ভর্তি করানো; ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্ক যুক্ত করা এবং সাত কলেজের ভর্তি ফিয়ের স্বচ্ছতা নিশ্চিতে, মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির সঙ্গে সমন্বয় করে ঢাবি ব্যতিত নতুন একটি অ্যাকাউন্টে ভর্তি ফি'র টাকা জমা রাখা৷

এদিকে অধিভুক্ত সরকারি সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে ২৭ জানুয়ারি (সোমবার) দুপুর সাড়ে ১২টায় এক জরুরি সভা ডেকেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার রাতে জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সভায় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে।

অভিন্ন প্রশ্নে কাল থেকে এইচএসসি পরীক্ষা শুরু

শতাব্দী পেরিয়ে বহু চ্যালেঞ্জের মুখোমুখি জাতির বাতিঘর

ঢাবি ক্লাবের নেতৃত্বে অধ্যাপক সেলিম রেজা ও মহিউদ্দিন

চবির ২০২৬–২৭ অর্থবছরের ৫০৩ কোটি টাকার বাজেট অনুমোদন

এমপিওভুক্ত শিক্ষকরা জনপ্রতিনিধি নির্বাচিত হলে একসঙ্গে দুই ভাতা নয়

শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাওয়ার্ড পেল তা'মীরুল মিল্লাত মাদ্রাসা

রাবিতে ওসমান হাদির ৩৩তম জন্মবার্ষিকীতে সেমিনার

পলাশীর যুদ্ধ হয়েছিল মূলত বাংলার অর্থ-সম্পদ লুট করার জন্য: মাহমুদুর রহমান

সব শিক্ষাপ্রতিষ্ঠানে ওয়েবসাইট হালনাগাদের নির্দেশ মাউশির

জাবিতে ছাত্রদলের উদ্যোগে মৌসুমি ফল উৎসব