হোম > শিক্ষা

এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল উত্তরার বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

আমার দেশ অনলাইন

রাজধানীর উত্তরায় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল উত্তরার বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ, চমৎকার ডিসপ্লে এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক ও অতিথিদের মুগ্ধ করে।

মঙ্গলবার দিনব্যাপী, উত্তরার ১৪ নম্বর সেক্টর মাঠে এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব গোলাম মোস্তফা, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল উত্তরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ, ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব স্কুল, এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল উত্তরা।

প্রধান অতিথির বক্তব্যে জনাব গোলাম মোস্তফা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তিনি উল্লেখ করেন, একটি আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান শুধু একাডেমিক শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে না; বরং সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণাবলি এবং দলগত চেতনা বিকাশের সুযোগ তৈরি করতে হয়। তিনি এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল উত্তরা’র শিক্ষার মান, মূল্যবোধভিত্তিক শিক্ষা কার্যক্রম এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে প্রতিষ্ঠানটির ভূমিকার প্রশংসা করেন।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ বলেন, Annual Sports Day শিক্ষার্থীদের জন্য শুধু একটি ক্রীড়া আয়োজন নয়, বরং শৃঙ্খলা, অধ্যবসায়, সহযোগিতা এবং নেতৃত্বের বাস্তব অনুশীলনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। তিনি বলেন, Averroes International School Uttara সবসময় এমন একটি শিক্ষা পরিবেশ গড়ে তুলতে কাজ করছে, যেখানে আন্তর্জাতিক মানের শিক্ষা, ইসলামিক মূল্যবোধ এবং ব্যক্তিত্ব গঠন একসাথে বিকশিত হয়। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন এবং শিক্ষক, অভিভাবক ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জুনায়েদ আহমেদ (ব্যবস্থাপনা পরিচালক, ব্রিটিশ কাউন্সিল সার্ভিসেস লিমিটেড), আবদুল্লাহ আল মামুন লিটন (রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার— বাংলাদেশ ও নেপাল, পিয়ারসন), জান্নাতুল ফেরদৌস সিগমা (রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার, পিয়ারসন), সারওয়াত রেজা (কান্ট্রি লিড— বাংলাদেশ, কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট) এবং মো. শাহিন রেজা (কান্ট্রি ডিরেক্টর— বাংলাদেশ ও নেপাল, অক্সফোর্ড এ কিউ এ)।

বক্তারা তাদের বক্তব্যে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষা কার্যক্রম, আন্তর্জাতিক মানসম্পন্ন একাডেমিক পরিবেশ, নৈতিক ও সহশিক্ষা কার্যক্রম এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে প্রতিষ্ঠানের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী এবং অভিভাবকসহ প্রায় ১,৭০০ জনের উপস্থিতি অনুষ্ঠানে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে। শিক্ষার্থীদের অংশগ্রহণে মোট ১৯৫টি ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হয়। এছাড়াও অভিভাবকদের জন্য বিভিন্ন আনন্দঘন প্রতিযোগিতা, যেমন ‘যেমন খুশি তেমন সাজো’, দড়ি টানাটানি, এবং আকর্ষণীয় র‍্যাফেল ড্র আয়োজন করা হয়, যা অনুষ্ঠানে বাড়তি আনন্দ ও উৎসবমুখরতা যোগ করে।

এই বৈচিত্র্যময় আয়োজন শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সহযোগিতা এবং আনন্দঘন অংশগ্রহণের এক সুন্দর পরিবেশ সৃষ্টি করে।

সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিকল্পনা, পরিচালনা ও তদারকি করেন এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল উত্তরার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল এবং অনুষ্ঠানটির কনভেনর জনাব আব্দুল বাসির। সার্বিক সমন্বয়ের দায়িত্বে মেম্বর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন জবান ফারহান আলীম। তাদের দক্ষ পরিকল্পনা, সুসংগঠিত ব্যবস্থাপনা এবং আন্তরিক প্রচেষ্টায় অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খল ও প্রাণবন্ত পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।

এ সময় কনভেনর জনাব আব্দুল বাসির তার বক্তব্যে বলেন, বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি করার পাশাপাশি তাদের মধ্যে শৃঙ্খলা, আত্মবিশ্বাস, নেতৃত্ব এবং দলগত সহযোগিতার মানসিকতা গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। তিনি উল্লেখ করেন, এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল সবসময় শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের সুযোগ তৈরি করে, যাতে তারা সুস্থ, আত্মবিশ্বাসী এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।

তিনি অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সার্বিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

স্কুল কর্তৃপক্ষ আশা করছে, এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা, শারীরিক সক্ষমতা এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বেরোবিতে ইতিহাস বিভাগের প্রত্নপ্রদর্শনী ও ঐতিহ্য উৎসব

সংবিধানের দোহাই দিয়ে জনগণকে কাঁঠাল খাওয়ানোর চেষ্টা করবেন না

শিশির মনিরকে লাল কার্ড দেখালো রাবি শিক্ষার্থীদের একাংশ

ক্ষমতায় এসে বিএনপি ১৮০ ডিগ্রি এঙ্গেলে পল্টি মেরেছে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির গাড়িতে ছাত্রদের হামলা

খুবি ছাত্রী মৃত্যুর ঘটনায় গাড়িচালক আটক

জ্বালানি সংকট মোকাবিলায় রুয়েটে ছাত্রীদের জন্য বৈদ্যুতিক গাড়ি সেবা চালু

রেজিস্ট্রেশন জটিলতার ৩ মাসেও চালু হয়নি শাবিপ্রবির নতুন বাস

ঢাকা কলেজের হলে পলেস্তারা খসে এক শিক্ষার্থী আহত

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে জাবিতে দিনব্যাপী কর্মসূচি