হোম > শিক্ষা

শিক্ষা সংস্কারসহ ১৩ দাবিতে অভিভাবক ঐক্য ফোরামের কর্মসূচি

স্টাফ রিপোর্টার

শিক্ষা সংস্কার, শিক্ষায় অনিয়ম-দুর্নীতি, অসংগতি নিরসন এবং অভিভাবক নেতাদের বিরুদ্ধে চলমান মামলা প্রত্যাহারসহ ১৩ দফা দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম। এসব দাবি আদায়ে দাবিতে বেশ কিছু কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে-শিক্ষা উপদেষ্টার নিকট স্মারক লিপি পেশ, শিক্ষা প্রতিষ্ঠান লিফলেট বিতরণ এবং ৩ মে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন।

বুধবার সকাল ১১টায় ঢাকার সেগুনবাগিচার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে

আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করে অভিভাবকদের স্বার্থরক্ষাকারী সংগঠনটি।

সংবাদ সম্মেলনে ১৩ দফা দাবি সংবলিত লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম মিয়া। প্রধান বক্তা ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল কবির দুলু। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফোরামের সহ-সভাপতি ও ঢাকা কলেজের অভিভাবক ইঞ্জিনিয়ার ফাহিম উদ্দিন আহমেদ, সহ-সভাপতি ও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সাবেক সদস্য আহছান উল্লাহ মানিক, ফোরামের নেত্রী ও ভিকারুন নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক দিলারা আক্তার প্রমুখ।

লিখিত বক্তব্যে শিক্ষাকে জাতীয়করণ করা, স্থায়ী শিক্ষা সংস্কার কমিশন গঠন, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ভিকারুন নিসা স্কুল অ্যান্ড কলেজ, মনিপুর স্কুল অ্যান্ড কলেজে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেলকে প্রেষণে অধ্যক্ষ পদে নিয়োগদান, শিক্ষার্থীর টিউশন ফি নির্ধারন নীতিমালা দ্রুত বাস্তবায়ন, শিক্ষকদের কোচিং বাণিজ্য আইন করে নিষিদ্ধ করণ, ভর্তি বাণিজ্য বন্ধ করন, মনিটরিং কমিটি শিক্ষা প্রতিষ্ঠানে জোরদার করনের দাবি জানানো হয়।

এছাড়া মানসম্মত শিক্ষক নিয়োগ এবং ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়োগকৃত শিক্ষকদের যাচাই-বাছাই করে পুনঃ নিয়োগের ব্যবস্থাকরণ, শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো নির্ধারন, শিক্ষা প্রতিষ্ঠান রাজনীতিমুক্ত করণ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সনদ বাণিজ্য বন্ধকরণ, অভিভাবক ঐক্য ফোরামের সভাপতির বিরুদ্ধে চলমান আইসিটি আইনের মামলা প্রত্যাহার করারও দাবি জানান অভিভাবক নেতারা।

নিষিদ্ধ আ.লীগের নাশকতার প্রতিবাদে বেরোবি শিক্ষকসমাজের মানববন্ধন

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

ঐতিহ্য আছে, নেই আধুনিকতার ছোঁয়া

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী