হোম > শিক্ষা

জবির প্রধান ফটকে তালা, শিক্ষার্থীদের অনশন

প্রতিনিধি, জাবি

সেনাবাহিনীর হাতে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরসহ তিন দফা দাবিতে জবির প্রধান ফটকে তালা ঝুলিয়ে অনশন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার সকালে শিক্ষার্থীরা জবির প্রধান গেইটে তালা ঝুলিয়ে দিতে দেখা গেছে। এর আগে রোববার সকাল সাড়ে ৮ থেকে অনশন করে শিক্ষার্থীরা। অনশনে অসুস্থ হয়ে প্রায় ১৫ জন হাসপাতালে ভর্তি করা হয়। উপাচার্যের আশ্বাসেও অনশন ভাঙেনি শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ উদ্ভিদবিজ্ঞান বিভাগ, সমাজকর্ম বিভাগ, রাষ্ট্র বিজ্ঞান বিভাগ, রসায়ন বিভাগ, সি এস ই বিভাগ,পদার্থবিজ্ঞান বিভাগ, মার্কেটিং বিভাগ, ম্যানেজমেন্ট স্টাডিস, একাউন্টটিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ, ইতিহাস বিভাগ, আই ই আর বিভাগ, ফার্মেসী বিভাগ, গনিত বিভাগ, ভুমি ব্যবস্থাপনা ও আইন বিভাগ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ,বাংলা বিভাগ ও গণিত বিভাগের শিক্ষার্থীরা ‘শাটডাউন’-এর সাথে একাত্মতা ঘোষণা বিভাগের প্রধা ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে।

এদিকে প্রধান ফটকে তালা ঝুলানোর ফলে ক্যাম্পাসের মধ্যে কোনো প্রকার যানবাহন ঢুকতে পারছে না। তবে সাধারণ শিক্ষার্থীদের চলাচলের জন্য পকেট গেইট খোলা রাখা হয়েছে।

শিক্ষার্থীদের দাবীগুলো হলো- ২য় ক্যাম্পাস সেনাবাহিনীকে হস্তান্তর করা; শিক্ষার্থীদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা, অস্থায়ী আবাসনের ব্যবস্থা না হওয়া পপর্যন্ত অন্তত ৭০ ভাগ শিক্ষার্থীক আবাসন ভাতা দিতে হবে।

এমবি

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্টা

চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে ১১তম দিনেও বিক্ষোভ

রাবির তিন অধ্যাপক পাচ্ছেন গুণী শিক্ষক সম্মাননা

মেধাতালিকায় ১৭তম, বসতভিটা না থাকায় নিয়োগ হলো না মিশনের

বিসিএস গেজেট থেকে শিক্ষার্থীদের বাদ দেওয়ার প্রতিবাদে রাকসুর মানববন্ধন

জাবির প্রক্টরের পদত্যাগ, নতুন দায়িত্বে অধ্যাপক আব্দুল হালিম

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত

হিট প্রকল্পের গবেষণা উপপ্রকল্প পুনর্মূল্যায়ন করছে ইউজিসি

চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈষম্য করে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে: সাদিক কায়েম

মাদরাসার শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর