হোম > শিক্ষা

আয়নাঘর এখন আন্তর্জাতিকভাবে নথিভুক্ত: আসিফ মাহমুদ

ঢাবি সংবাদদাতা

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, আমরা এতদিন আয়নাঘরের কথা শুনতাম, এই আয়নাঘরসহ জুলাইয়ে আওয়ামী লীগ যে নৃশংসতা চালিয়েছে তা এখন আন্তর্জাতিকভাবে নথিভুক্ত হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তিনদিনব্যাপী আয়োজিত ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ আয়নাঘরে যে নৃশংসতা চালিয়েছে সেটা জাতীয় ও আন্তর্জাতিকভাবে নথিভুক্ত হয়েছে। ফ্যাসিস্টদের সমর্থকরা তাদের এই অপকর্ম অস্বীকার করতে পারবে না। তবুও ফ্যাসিবাদের সমর্থকরা নির্লজ্জভাবে এটাকে অস্বীকার করছে। আয়নাঘরের নথি আন্তর্জাতিকভাবে প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, দেশে তরুণরা সচেষ্ট আছে। তরুণরা সচেষ্ট থাকলে বাংলাদেশ কখনো পথ হারাবে না বলেও উল্লেখ করেন তিনি।

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী ও যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান।

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

ঐতিহ্য আছে, নেই আধুনিকতার ছোঁয়া

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার