হোম > শিক্ষা

বাজেটের সবচেয়ে বড় অংশ ব্যয় হচ্ছে বিদেশি ঋণ পরিশোধে

শাবিপ্রবিতে বিডা চেয়ারম্যান

প্রতিনিধি, শাবিপ্রবি

বাংলাদেশের বাজেটের সবচেয়ে বড় অংশ ব্যয় হচ্ছে বিদেশি ঋণ পরিশোধে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী।

গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় মিলনায়তনে এক শীর্ষক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বিডা চেয়ারম্যান জানান, সাধারণ ধারণা হলো সরকারের অপারেটিং বাজেটে সবচেয়ে বেশি খরচ হয় বেতন, প্রশাসন বা প্রতিরক্ষা খাতে। কিন্তু বাস্তবে সবচেয়ে বড় ব্যয়ের খাত হচ্ছে ঋণের সুদ পরিশোধ। বহু বছর ধরে দেশি-বিদেশি সংস্থার কাছ থেকে নেওয়া বিভিন্ন ঋণের কারণে সরকারের অপারেটিং ব্যয়ের বড় অংশ এখন সুদ পরিশোধেই চলে যাচ্ছে।

তিনি বলেন, সরকারের ট্যাক্স আয়ের প্রায় অর্ধেকই সুদ পরিশোধে ব্যবহৃত হচ্ছে। এতে আর্থিক ব্যবস্থাপনায় বাড়তি চাপ তৈরি হচ্ছে। অন্যদিকে ব্যবসায়ীরা প্রায়ই ট্যাক্স বেশি হওয়া নিয়ে অভিযোগ করেন। তবে ট্যাক্স মূলত মুনাফার ওপর নির্ভর করে, তাই সব সময় ট্যাক্স কমানোর দাবি যৌক্তিক নয়।

তিনি আরও বলেন, গবেষণা ও উদ্ভাবনে (R&D) কর ছাড় বা ট্যাক্স ডিডাকশন সুবিধা চালু করা হলে বেসরকারি খাত গবেষণায় আগ্রহী হবে। প্রতিষ্ঠানগুলো গবেষণায় অর্থ দিলে সেটি কর থেকে বাদ দেওয়া গেলে সেই অর্থই বিশ্ববিদ্যালয় ও গবেষণা খাতকে এগিয়ে নেবে। এতে একদিকে একাডেমিয়া উপকৃত হবে, অন্যদিকে দেশের সামগ্রিক অর্থনীতিও লাভবান হবে।

সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর

কাঁটাতারে ঝুলে থাকা ফেলানীকে নিয়ে স্মারকগ্রন্থ

ব্র্যাকে হবে বাংলাদেশ-চায়না ভাষা-সংস্কৃতি গবেষণা কেন্দ্র

বর্তমান প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা: রাশেদ খাঁন

জবির সাবেক শিক্ষার্থীদের বাস পুকুরে, আহত ১৫

সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

শাবিপ্রবির ১ম বর্ষের ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ জানুয়ারি

ঢাবিতে সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব ছাত্রদল নেতার

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীদের কষ্টের দ্বিতীয় উদাহরণ পৃথিবীতে নেই

ক্লাসরুম সংকটের মধ্যেই নতুন ১৬ বিভাগ চালুর পরিকল্পনা খুলনা বিশ্ববিদ্যালয়ের