হোম > শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম পর্বের মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ সম্পন্ন

স্টাফ রিপোর্টার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে শিক্ষার মানোন্নয়ন এবং দক্ষ শিক্ষক তৈরির লক্ষ্যে দেশব্যাপী প্রথম পর্বের ‘অ্যাপ্লাইড আইসিটি’ বিষয়ে পাঁচ দিনব্যাপী মাস্টার ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফের কারিগরি সহযোগিতায় স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য প্রণীত এই বিষয়ের ওপর প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালিত হয়।

শনিবার বিকেলে অনলাইন প্ল্যাটফর্মে এই সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। গত ১৭ নভেম্বর থেকে ঢাকা, চট্টগ্রাম, যশোর, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী—এই ছয়টি ভেন্যুতে একযোগে ৬টি ব্যাচের ১৮০ জন শিক্ষক এ প্রশিক্ষণে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে উচ্চশিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যথাযথ ব্যবহার শিক্ষার্থীদের দক্ষতা, সৃজনশীলতা ও কর্মক্ষমতা বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষকদের আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার মাধ্যমেই আমরা শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করতে চাই। আজ যারা মাস্টার ট্রেইনার হিসেবে প্রশিক্ষণ সম্পন্ন করলেন, তারা নিজ নিজ অঞ্চলে অন্যান্য শিক্ষকদের ইন-হাউস প্রশিক্ষিত করার মাধ্যমে এই উদ্যোগকে সফল করে তুলবেন বলে আমি বিশ্বাস করি।

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নাজমুল হোসাইন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) ড. সরদার মো. কেরামত আলী এবং শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব রোকেয়া পারভীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক সালমা পারভীন।

একযোগে ১৩ ছাত্রদল নেতা বহিষ্কার

জাবির তিন শিক্ষকের বিরুদ্ধে আ.লীগের পক্ষে বয়ান তৈরির অভিযোগ ছাত্রদলের

কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা

ঢাকা কলেজের হলপাড়ায় ককটেল বিস্ফোরণ

রাকসুর দাবিতে টানা ৮০ ঘণ্টা ধরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান

আন্তর্জাতিক সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে ইউজিসি চেয়ারম্যানের তিন প্রস্তাব

বিএনপি ক্ষমতায় রয়েছে বলেই আমি উপাচার্য হয়েছি: জবি উপাচার্য

দক্ষিণ এশিয়ায় প্রথম আইএইউপির সম্মেলন ঢাকায়, আয়োজন করছে ডিআইইউ

বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগ বিরোধী মিছিলে সংঘর্ষে জড়ালো ছাত্রদল, আহত ৮

সেন্টমার্টিনে আটকা রাবির ৬৫ শিক্ষক-শিক্ষার্থী