ঢাকার উত্তরায় অবস্থিত এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের উত্তরা শাখায় ‘এভেরোজ হিফজ কনভোকেশন ও কিরাত প্রতিযোগিতা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার আয়োজিত এ অনুষ্ঠানে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।
এ বছর প্রতিষ্ঠানটি থেকে পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করা চার শিক্ষার্থীকে বিশেষ হিফজ কনভোকেশন অ্যাওয়ার্ড দেওয়া হয়। তারা হলো—আকিফাহ আফসা (গ্রেড-৩), মোহাম্মদ শাফাকাত ইরফান (গ্রেড-৫), ফারজাদ তাজওয়ার জামান (গ্রেড-৭) এবং জায়ান আহমেদ তালুকদার শামস (গ্রেড-৪)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, ইংলিশ মিডিয়াম শিক্ষার পাশাপাশি কুরআনের হিফজ সম্পন্ন করা একটি গুরুত্বপূর্ণ অর্জন, যা শিক্ষার্থীদের নৈতিক ও আধ্যাত্মিক বিকাশে সহায়ক।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবের ইসলামী স্কলার শেখ সাঈদ আলী আল-গামদী। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন আলেম, শিক্ষাবিদ ও অতিথিরা অংশ নেন।
স্কুলের চেয়ারম্যান গোলাম মুস্তফা বলেন, প্রতিষ্ঠানটির লক্ষ্য হলো এমন একটি প্রজন্ম গড়ে তোলা, যারা কুরআন শিক্ষার পাশাপাশি আন্তর্জাতিক মানের শিক্ষায় দক্ষ হবে।
ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব স্কুল আনিসুর রহমান সোহাগ বলেন, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এ আয়োজন সফল হয়েছে।
চিফ কনসালট্যান্ট শেখ সাঈদ আলী আল-গামদী বলেন, কুরআনিক শিক্ষা ও ইংরেজি মাধ্যম শিক্ষার সমন্বয় একটি প্রশংসনীয় উদ্যোগ।
একাডেমিক অ্যাডভাইজার ফারহান আলিম জানান, ক্যাম্ব্রিজ কারিকুলামের পাশাপাশি কুরআন শিক্ষা, হিফজ ও আরবি ভাষা শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তোলা হচ্ছে।
ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আবদুল বশির বলেন, প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের নৈতিকতা, চরিত্র ও একাডেমিক উৎকর্ষে গুরুত্ব দিচ্ছে।
উত্তরার ৭ নম্বর সেক্টরে অবস্থিত এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল একটি ইসলামিক ইংলিশ মিডিয়াম প্রতিষ্ঠান, যেখানে প্লে-গ্রুপ থেকে এ-লেভেল পর্যন্ত শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।