হোম > শিক্ষা

ফাজিল পরীক্ষা শুরু কাল, অংশ নিচ্ছেন সোয়া লাখ শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাদ্রাসাসমূহে ফাজিল স্নাতক (পাস) প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষ পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামীকাল শনিবার। ৯ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর দেড়টায় পরীক্ষা শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।

এবারের পরীক্ষায় সারা দেশের মোট ৩৩০টি কেন্দ্রে প্রায় এক লাখ ১৭ হাজার ৬২৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন বলে বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে।

সূত্রমতে, পরীক্ষার সুষ্ঠু ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে সারা দেশের সব পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র নিরাপত্তা, তদারকি টিম ও মনিটরিং ব্যবস্থাসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পরীক্ষার প্রথম দিন রাজধানীর বকশিবাজারে অবস্থিত সরকারি মাদরাসা-ই-আলিয়াসহ কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শামছুল আলম।

এর আগে এক মতবিনিময় সভায় ফাজিল (পাস) পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবেনা বলে জানান সংশ্লিষ্টরা। তারা বলেন নকলমুক্ত ও উপযুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ করা হবে। এই পরীক্ষায় যে কোন অনিয়ম হলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ফাজিল (পাস) পরীক্ষা-২০২৪ সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বুধবার ‘পরীক্ষাকেন্দ্র পরিদর্শন ও করণীয় শীর্ষক’ এই মতবিনিময়ের আয়োজন করে বিশ্ববিদ্যালয়টি।

সভায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো: শামছুল আলম, প্রো-ভাইস চ্যান্সেল অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম ও অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী ও রেজিস্ট্রার মো: আইউব হোসেন উপস্থিত ছিলেন।

তরুণদের নেতৃত্বে পরিবেশ রক্ষায় সামাজিক আন্দোলন গড়তে হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

এমপিও শিক্ষকদের বদলির আবেদন শুরু শুক্রবার

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশন: ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ইনকিলাব মঞ্চ

বাকৃবির অবসরপ্রাপ্তদের পেনশনে আসছে অটোমেশন

ফজলুল হক হলের সিসিটিভি ফুটেজ গোপনের প্রতিবাদে ডাকসুর মানববন্ধন

নানা আয়োজনে পালিত হলো বাকৃবির ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী

ইবিতে মার্কেটিং বিভাগের চেয়ারম্যান নিয়োগ নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ

চায়না প্রতিষ্ঠানে ৪৩০টি চাকরির সুযোগ করে দিলো ডাকসু

শিক্ষকদের ফেসবুক পোস্ট মনিটরিংয়ে মাউশির কমিটি

হারিয়ে যাওয়া দুই শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিলেন ছাত্রদল নেতা