হোম > শিক্ষা

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রতিনিধি, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার পর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ বছর ইউনিটটিতে ২ হাজার ৯৩৪ আসনের জন্য ১ লাখ ৭ হাজার ৭১২ জন আবেদন করেছিলেন। পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১ লাখ ৩ হাজার ৬১১ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭ হাজার ৫৫৩ জন। মানবিক শাখা থেকে ৪ হাজার ১০৯ জন, বিজ্ঞান শাখা থেকে ২ হাজার ৯৮১ জন এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে ৪৬৩ জন পাশ করেছেন।

৫ জন শিক্ষার্থীর ফল বাতিল হয়েছে। ভর্তি পরীক্ষার পাশের হার ছিল ৭.২৯ শতাংশ।

ভর্তি পরীক্ষায় মানবিক শাখা থেকে মো. শাহরিয়ার শিমুল, বিজ্ঞান শাখা থেকে রিফাত আল রাফি এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে মো. আবির আহমেদ রোহান প্রথম স্থান অর্জন করেছেন।

উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ২৭ জানুয়ারি বিকাল ৩টা থেকে ৫ ফেব্রুয়ারি বিকাল ৩টা পর্যন্ত বিস্তারিত ফরম এবং বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে পারবেন। বিভিন্ন কোটায় আবেদনকারীরা ১ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সংশ্লিষ্ট কোটার ফরম সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করে জমা দিতে পারবেন।

ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য শিক্ষার্থীরা ফি প্রদান সাপেক্ষে ২১ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করতে পারবেন।

পরীক্ষার বিস্তারিত ফলাফল admission.eis.du.ac.bd ওয়েবসাইটে দেখা যাবে। এছাড়া, গ্রামীণফোন, বাংলালিংক অথবা টেলিটক মোবাইল নম্বর থেকে DU ALS টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠিয়ে ফলাফল জানা যাবে।

নারী শিক্ষার্থীদের সম্মানে জাবি শিবিরের ইফতার মাহফিল

ছাত্রদল নেতাদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে ঠিকাদারের জিডি

ঢাবি সাংবাদিক সমিতির ইফতারে এক ছাদের নিচে সব ছাত্রসংগঠন

উপাচার্যের বিরুদ্ধে কল্যাণ তহবিলের অর্থ বরাদ্দে অনিয়মের অভিযোগ

ইবি শিক্ষিকা হত্যার ঘটনায় ৪ জনের বিরুদ্ধে মামলা

রাবি ছাত্রদলের উদ্যোগে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা

জবি সাংবাদিক সমিতির নির্বাচন ঘিরে সংঘর্ষে আহত ১০

১২০০ শিক্ষার্থী নিয়ে জাবিতে ছাত্রদলের ইফতার মাহফিল

ইবি শিক্ষিকা রুনার জানাজা সম্পন্ন

শিক্ষকদের সমস্যার দ্রুত সমাধানের নির্দেশ শিক্ষামন্ত্রীর