হোম > শিক্ষা

রাবি প্রশাসনের আশ্বাসে আন্দোলন স্থগিত

প্রতিনিধি, রাবি

৯ দফা দাবির মধ্যে ৪ দফা দাবি মেনে নেওয়া এবং বাকি ৫ দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়াই আন্দোলন স্থগিত করেছে রাবি সংস্কার আন্দোলন। রোববার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সালাউদ্দিন আম্মার।

উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব ও উপ-উপাচার্য (প্রসাশন) অধ্যাপক মাইন উদ্দীন খান ক্যাম্পাসে না থাকাই ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে উপ-উপাচার্য (শিক্ষা) মোহা ফরিদ উদ্দীন খান এই আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

এ সময় তিনি বলেন, আমাদের চারটা দাবি প্রশাসন এই মাসের মধ্যে এই তারিখের মধ্যে করবে বলে ডেট দিয়েছেন। রোল বিন খাতা মূল্যায়ন ২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে চালু হবে, সপ্তাহে সাত দিন কার্যকর নিরাপত্তা ব্যবস্থা অক্টোবরের ১ তারিখ থেকে শুরু হবে, প্রশাসনের সকল কার্যক্রম অনলাইন ভিত্তিক এটা অলরেডি শুরু হয়ে গেছে এবং রাকসুর পূর্ণাঙ্গ তফসিল ৩০ জুনের মধ্যে প্রকাশ করবেন বলে জানিয়েছেন তারা।

তিনি আরো বলেন, আমাদের যে আরো পাঁচটা দাবি আছে যেহেতু দীর্ঘমেয়াদি একটা পরিকল্পনা আমরা কোন মৌখিক না, আমরা লিখিত রোড ম্যাপ চাই। আমরা আজকেই চেয়েছিলাম কিন্তু উপাচার্য না থাকাই তা হয়নি। তারা সময় চেয়েছেন। আমরা সাত দিন সময় দিয়েছি তাদেরকে।

এর আগে বেলা ১১টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন রাবি সংস্কার আন্দোলন। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন।

নিষিদ্ধ আ.লীগের নাশকতার প্রতিবাদে বেরোবি শিক্ষকসমাজের মানববন্ধন

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

ঐতিহ্য আছে, নেই আধুনিকতার ছোঁয়া

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী