হোম > শিক্ষা

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে

শিক্ষামন্ত্রী

আমার দেশ অনলাইন

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত

স্কুলে ভর্তিতে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সোমবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

শিক্ষামন্ত্রী বলেন, সামনের বছর থেকে ভর্তিতে লটারি তুলে দেওয়া হলো। খুবই সাধারণ উপায়ে পরীক্ষা হবে। কোনো প্রতিযোগিতা আনব না। লটারি কোনো শিক্ষাব্যবস্থায় থাকতে পারে না। বহু দিন ধরে গবেষণা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অংশীজনদের সঙ্গে আলোচনা করা হয়েছে, সামনেও আলোচনা করা হবে।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে লটারি অনেকটা জুয়া খেলা, ভর্তিতে লটারি কোনো ব্যবস্থা হতে পারে না। ভর্তি পরীক্ষা নিয়ে কেউ কোচিং বাণিজ্য করতে চাইলে সরকার বসে থাকবে না। সরকার ইনহাউস কোচিংয়ের ব্যবস্থা করবে।

মন্ত্রী আরো বলেন, সরকার পরীক্ষাভিত্তিক হচ্ছে, এমনটি মোটেও নয়। বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীরা চায়। বৃত্তি পেলে যে অর্থ দেওয়া হয়, সেটি গরিব পরিবারকে সাপোর্ট দেয়। বৃত্তি পরীক্ষা অপশনাল। যারা বৃত্তি পরীক্ষা দিতে চায় না, তারা দেবে না।

অর্থছাড় জটিলতায় আটকে আছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ গ্রন্থাগার নির্মাণ

রাকসুর মেয়াদ শেষ প্রায়, কার্যকর হয়নি সিনেট

ঢাকার ৪১৬ বছরে জবির বর্ণাঢ্য শোভাযাত্রা

জবি সাংবাদিকতা অ্যালামনাইয়ের নেতৃত্বে নজরুল-রাজু

চাকসুর মেয়াদ শেষে নতুন নির্বাচনের রোডম্যাপ চায় ছাত্র সংগঠনগুলো

নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার হলেন ইমদাদুল হুদা

যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে ব্যবস্থা নেবে ইউজিসি

চবিতে বিএনপি সরকারের ১৮০ দিনের পূর্তি উপলক্ষে ছাত্রদলের আনন্দ মিছিল

বাউবির এসএসসি পরীক্ষায় পাসের হার ৬৩ দশমিক ৭৪ শতাংশ

ওসমান হাদির প্রতিটি শব্দ আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রত্যয় দৃঢ় করে