হোম > শিক্ষা

কলেজে ঈদের ছুটি শুরু, বন্ধ ২৮ মার্চ পর্যন্ত

আমার দেশ অনলাইন

সারা দেশের কলেজগুলোতে পবিত্র রমজান উপলক্ষে ছুটি শুরু হচ্ছে আজ বুধবার। শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি-বেসরকারি কলেজে ছুটির তালিকা থেকে এ তথ্য জানা গেছে।

কলেজের ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী, পবিত্র রমজান, ঈদুল ফিতর-গ্রীষ্মকালীন ছুটি মিলে ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত টানা ২৬ দিন বন্ধ থাকবে কলেজগুলো। স্বাধীনতা ও জাতীয় দিবসে (২৬ মার্চ) এক দিনের ছুটি রয়েছে। এর পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। সে হিসাবে ২৯ মার্চ, রোববার থেকে খুলবে কলেজগুলো। এ ছাড়া, ঈদুল আজহা উপলক্ষে ২৪ মে থেকে ৫ জুন মোট ১০ দিন ছুটি।

দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা, লক্ষ্মীপূজায় ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ১০ দিন ছুটি থাকবে। শীতকালীন অবকাশ হিসেবে ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১১ দিন কলেজ বন্ধ থাকবে।

এ ছাড়া প্রতিবছরের মতো এবার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের হাতে সংরক্ষিত তিন দিন ছুটি রাখা হয়েছে। প্রতিষ্ঠানপ্রধান প্রয়োজনে এ ছুটিগুলো দিতে পারবেন।

এদিকে দেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ৮ মার্চ থেকেই ঈদুর ফিতরের ছুটি শুরু হচ্ছে। পুরো রোজায় বন্ধ রাখার যে আদেশ হাইকোর্ট দিয়েছিল, তা স্থগিত হয়ে যাওয়ায় ছুটির পূর্ব নির্ধারিত দিনক্ষণই বহাল থাকল।

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

ঐতিহ্য আছে, নেই আধুনিকতার ছোঁয়া

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার