হোম > শিক্ষা

এমবিবিএস ভর্তি পরীক্ষায় আসছে বড় পরিবর্তন, চূড়ান্ত তারিখ ঘোষণা

স্টাফ রিপোর্টার

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। সারা দেশে একযোগে এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। পরীক্ষার প্রশ্নপত্রে প্রথমবারের মতো এমসিকিউয়ের পাশাপাশি লিখিত অংশও থাকছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ৬ অক্টোবরের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বৈঠকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম জানান, আগামী ১২ ডিসেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এটি চূড়ান্ত করা হয়েছে। পরীক্ষার যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি বলেন, ভর্তি পরীক্ষায় এবার লিখিত অংশ যুক্ত হচ্ছে। তবে সেটি হবে সীমিত পরিসরে। লিখিত অংশে ১০ থেকে ২০ নম্বর পর্যন্ত প্রশ্ন থাকতে পারে। বিষয়টি চূড়ান্ত করবে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।

ওই বৈঠকে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিএমডিসির সভাপতি মো. সাইফুল ইসলাম, স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম-সচিব মল্লিকা খাতুন, স্বাস্ থ্যশিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুব্বরসহ অনেকে।

পরীক্ষার দেড় মাস আগে এ সংক্রান্ত আবেদন, সময়সূচি ও অন্য নির্দেশনা প্রকাশ করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তর।

সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর

কাঁটাতারে ঝুলে থাকা ফেলানীকে নিয়ে স্মারকগ্রন্থ

ব্র্যাকে হবে বাংলাদেশ-চায়না ভাষা-সংস্কৃতি গবেষণা কেন্দ্র

বর্তমান প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা: রাশেদ খাঁন

জবির সাবেক শিক্ষার্থীদের বাস পুকুরে, আহত ১৫

সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

শাবিপ্রবির ১ম বর্ষের ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ জানুয়ারি

ঢাবিতে সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব ছাত্রদল নেতার

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীদের কষ্টের দ্বিতীয় উদাহরণ পৃথিবীতে নেই

ক্লাসরুম সংকটের মধ্যেই নতুন ১৬ বিভাগ চালুর পরিকল্পনা খুলনা বিশ্ববিদ্যালয়ের