হোম > শিক্ষা

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একতার অভাব রয়েছে: বাকৃবি উপাচার্য

প্রতিনিধি, বাকৃবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেছেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকদের মধ্যে একতার অভাব বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অন্য কোনো সেক্টরে এত অনৈক্য নেই। শিক্ষকতা পেশায় টিকে থাকতে হলে, অধিকার আদায়ে ঐক্যের বিকল্প নেই।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের গ্র‍্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটে (জিটিআই) অনুষ্ঠিত এক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ৩২তম বুনিয়াদি প্রশিক্ষণ’ শীর্ষক এক মাস ব্যাপী প্রশিক্ষণ কর্মশালাটির আয়োজন করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এবং জিটিআই।

বাকৃবি উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের ভেতরের নানা দাবি ও আন্দোলনের সমাধান শিক্ষকদেরকেই করতে হবে। পুলিশ এসে কোনো আন্দোলন সমাধান করবে, আমি তাতে বিশ্বাস করি না।

জিটিআই পরিচালক অধ্যাপক ড. মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, বাকৃবির ডিন কাউন্সিলের আহবায়ক অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার, উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. সামছুল আলম। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, বিভিন্ন শাখার পরিচালকবৃন্দ ও প্রশিক্ষণার্থী শিক্ষকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

জানা যায়, পেশাগত দক্ষতা ও গবেষণায় পারদর্শিতা অর্জনের লক্ষ্যে দেশের ১৮টি বিশ্ববিদ্যালয়ের মোট ২৫ জন শিক্ষক বুনিয়াদি প্রশিক্ষণের আয়োজন করে ইউজিসি। এই প্রশিক্ষণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

বেফাকের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮০.৯৫%

আবাসিক হলে জাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ

ইউজিসির নতুন চেয়ারম্যান ড. মামুন আহমেদের যোগদান

আট বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে সমালোচনা

জবির অষ্টম উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন অধ্যাপক ড. রইছ উদ্দীন

ঢাবির কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন আবুল কালাম সরকার

ঢাবি উপাচার্য হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেছেন ওবায়দুল ইসলাম

ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি মাহি, সম্পাদক লিটন

আরবি বিশ্ববিদালয়ের ভিসি হলেন অধ্যাপক আবু জাফর খান

বিরোধিতার রাজনীতি থেকে বেরিয়ে কাজের পরিবেশ তৈরির আহ্বান