হোম > শিক্ষা

চবি-বাকৃবিতে হামলার প্রতিবাদে জবি শিক্ষক সমিতির মানববন্ধন

প্রতিনিধি, জবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতি। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, চবি ও বাকৃবির শিক্ষার্থীদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাম্প্রতিক সময়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর পুলিশের পাশাপাশি সেনাসদস্যদের হামলার ঘটনাও উদ্বেগজনক বলে মন্তব্য করেন তারা। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানান শিক্ষকরা।

শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. বেলাল হোসাইন বলেন, ‘রাজনৈতিক নেতা ও শিক্ষার্থীদের ওপর হামলাসহ সাম্প্রতিক ঘটনাগুলো ৫ আগস্টের আগের পরিস্থিতির পুনরাবৃত্তির মতো মনে হচ্ছে। সমাজে অরাজকতার পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে। এসব হামলার সুষ্ঠু বিচার করতে হবে।’

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, ‘নূরের ওপর হামলার ঘটনায় লাল টি-শার্ট পরিহিত এক পুলিশের কনস্টেবলকে যেভাবে দেখা গেছে, তা দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ। তার পরিচয় নিশ্চিত করতে হবে। পাশাপাশি চবি ও বাকৃবির শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনারও বিচার করতে হবে।’

সভাপতি অধ্যাপক ড. মোশাররফ হোসেন বলেন, ‘আমাদের দুটি যৌক্তিক দাবি আছে— শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং হামলাকারীদের বিচারের মুখোমুখি করতে হবে।’

মানববন্ধনে রসায়ন বিভাগের অধ্যাপক ড. লোকমান, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা আব্দুল হামিদ, জবি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইউসুব উসমান, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহতাব লিমনসহ বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থী সংহতি প্রকাশ করে বক্তব্য দেন।

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

ঐতিহ্য আছে, নেই আধুনিকতার ছোঁয়া

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার