হোম > শিক্ষা

৪০ দিনের ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

আজ থেকে ৪০ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। পবিত্র রমজান, ঈদ-উল-ফিতরসহ বেশ কয়েকটি ছুটি মিলিয়ে অন্তত টানা ৪০ দিন বন্ধ থাকবে সরকারি-বেসরকারিসহ সকল পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান।

রোববার (২ মার্চ) থেকে এই ছুটি শুরু হয়েছে, খুলবে আগামী ৮ এপ্রিল।

শিক্ষাপঞ্জি অনুসারে, পবিত্র রমজান মাস, শুভ দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদ-উল-ফিতরের ছুটি শুরু হয়েছে ২ মার্চ থেকে। এই ছুটি শেষ হবে ৮ এপ্রিল। পবিত্র রমজান শুরু হয়েছে ২ মার্চ। ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ শুক্র ও শনিবারের ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় সর্বশেষ ক্লাস হয়েছে ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। সে হিসাবে টানা ৪০ দিন বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান।

এ ছাড়া ১০ এপ্রিল থেকে শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা, তাই যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা কেন্দ্র রয়েছে, সেগুলোর জন্য ছুটি আরও দীর্ঘ হবে।

নিষিদ্ধ আ.লীগের নাশকতার প্রতিবাদে বেরোবি শিক্ষকসমাজের মানববন্ধন

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

ঐতিহ্য আছে, নেই আধুনিকতার ছোঁয়া

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী