হোম > শিক্ষা

দশম গ্রেডের দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের সমাবেশ

ডেস্ক রিপোর্ট

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা রাজধানীর শহীদ মিনারে সমাবেশ করছেন। দশম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে শুক্রবার সকাল ১০টায় এ সমাবেশ শুরু হয়।

শিক্ষকরা বলেন, ১৩তম গ্রেডের মাধ্যমে শিক্ষকদের তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে মূল্যায়ন করা হয়েছে। এমন গ্রেডে থাকা মানেই শিক্ষকদের অমর্যাদা করার সামিল।

সুনামগঞ্জ থেকে আসা বড়ুইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফরহাদ হোসেন বলেছেন, আমরা শিক্ষক সমাজ, আমরা কেন তৃতীয় শ্রেণিতে থাকব? আমাদের দ্বিতীয় শ্রেণি দিতে হবে। শিক্ষকদের তৃতীয় শ্রেণিতে রেখে দেশ গড়া সম্ভব না।

সমাবেশে শিক্ষকরা নিজেদের দাবি আদায়ে শপথ বাক্য পাঠ করেছেন। অধিকার আদায়ের প্রশ্নে কারও সঙ্গে আপস না করার ঘোষণা দিয়েছেন তারা।

এমবি

অভিন্ন প্রশ্নে কাল থেকে এইচএসসি পরীক্ষা শুরু

শতাব্দী পেরিয়ে বহু চ্যালেঞ্জের মুখোমুখি জাতির বাতিঘর

ঢাবি ক্লাবের নেতৃত্বে অধ্যাপক সেলিম রেজা ও মহিউদ্দিন

চবির ২০২৬–২৭ অর্থবছরের ৫০৩ কোটি টাকার বাজেট অনুমোদন

এমপিওভুক্ত শিক্ষকরা জনপ্রতিনিধি নির্বাচিত হলে একসঙ্গে দুই ভাতা নয়

শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাওয়ার্ড পেল তা'মীরুল মিল্লাত মাদ্রাসা

রাবিতে ওসমান হাদির ৩৩তম জন্মবার্ষিকীতে সেমিনার

পলাশীর যুদ্ধ হয়েছিল মূলত বাংলার অর্থ-সম্পদ লুট করার জন্য: মাহমুদুর রহমান

সব শিক্ষাপ্রতিষ্ঠানে ওয়েবসাইট হালনাগাদের নির্দেশ মাউশির

জাবিতে ছাত্রদলের উদ্যোগে মৌসুমি ফল উৎসব