হোম > শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপনের সময়সূচি অনুযায়ী সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। বৃহস্পতিবার মাধ্যমকি ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

মাউশির সহকারী পরিচালক মো. খালিদ হোসেন স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক অনুযায়ী দেশব্যাপী জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে জাতীয় পর্যায়ের কার্যক্রম পুনর্নির্ধারণসংক্রান্ত সূত্রোক্ত স্মারকের পত্রটি এ সঙ্গে প্রেরণ করা হলো। উক্ত পত্রে বর্ণিত সময়সূচি অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে স্মারকে জানানো হয়েছে, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন নীতিমালা অনুসরণ করে (৪ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত) প্রতিদিনের কার্যক্রমের তথ্য ই-মেইল (jahida.net@gmail.com) ঠিকানায় পাঠানো হবে।

এর মধ্যে রয়েছে উপজেলা, থানা, জেলা এবং বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ উপজেলা, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার, শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসারসহ ইত্যাদি তথ্য।

কাঁটাতারে ঝুলে থাকা ফেলানীকে নিয়ে স্মারকগ্রন্থ

ব্র্যাকে হবে বাংলাদেশ-চায়না ভাষা-সংস্কৃতি গবেষণা কেন্দ্র

বর্তমান প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা: রাশেদ খাঁন

জবির সাবেক শিক্ষার্থীদের বাস পুকুরে, আহত ১৫

সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

শাবিপ্রবির ১ম বর্ষের ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ জানুয়ারি

ঢাবিতে সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব ছাত্রদল নেতার

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীদের কষ্টের দ্বিতীয় উদাহরণ পৃথিবীতে নেই

ক্লাসরুম সংকটের মধ্যেই নতুন ১৬ বিভাগ চালুর পরিকল্পনা খুলনা বিশ্ববিদ্যালয়ের

শিক্ষার্থীদের দিয়ে খাতা মূল্যায়ন: নরসিংদীর সেই মাদরাসা শিক্ষক আজীবন বহিষ্কার