হোম > শিক্ষা

জবি শিক্ষক-শিক্ষার্থীদের ‘মার্চ ফর প্যালেস্টাইন’

প্রতিনিধি, জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী উদ্যোগে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর থেকে এ কর্মসূচির পদযাত্রা শুরু হয়ে তাঁতিবাজার মোড় ঘুরে পুনরায় ক্যাম্পাসে ফিরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ. কে. এম রাকিব বলেন, ইন্টারিম সরকারকে আহ্বান জানাই সরকারিভাবে ইসরায়েলি পণ্য বয়কট করুন। না হলে জনগণ নিজেরাই তা বয়কট করবে। একইসাথে দক্ষ জনশক্তি তৈরি করে ইসরায়েলি পণ্যের বিকল্প পণ্য উৎপাদন করতে হবে।

শাখা শিবির সেক্রেটারি রিয়াজুল ইসলাম বলেন, আমরা মুসলিম জাতি, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। কিন্তু আমরা তা ভুলে গেছি। আজ আমরা শুধু ফতোয়াবাজিতে ব্যস্ত, যার সুযোগে ইহুদিসহ অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠী পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুসলিম ভাই-বোনদের হত্যা করছে। আরব জাতিসহ বিশ্ব মুসলিমদের জাগতে হবে।

শাখা ছাত্রদলের নেতা হিমেল বলেন, ইসরায়েলের আগ্রাসন যুগের পর যুগ ধরে চলছে। স্বাধীনতার নামে তারা ফিলিস্তিনে নৃশংসতা চালিয়ে যাচ্ছে। তথাকথিত শান্তিকামী জাতিসংঘ ও আইসি এবং পশ্চিমা বিশ্ব চুপ করে আছে বলেই এই আগ্রাসন ভয়াবহ রূপ নিয়েছে।

সমাবেশে জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দিন বলেন, এই গণহত্যা চালাতে ইসরাইলকে সাহায্য করছে আমেরিকা। গণহত্যা চালাতে সাহায্য করা থেকে বিরত রাখার জন্য তাদেরকে স্মারকলিপি প্রদান করা হবে। একইসাথে সৌদি আরবকে এই মানবতাবিরোধী কার্যক্রম বন্ধের পক্ষে দাড়ানোর জন্য তাদেরকেও স্মারকলিপি প্রদান করা হবে।

ঝুলে আছে ঢাবি উপাচার্য নিয়োগ, স্থবির কার্যক্রম

ছাত্রদলের উদ্যোগে ঢাকা কলেজে ইফতার মাহফিল অনুষ্ঠিত

পলিটেকনিক ইনস্টিটিউটে হামলার প্রতিবাদে ঢাবিতে শিবিরের বিক্ষোভ

সবুজ মাঠে খেজুর হাতে : বিশ্ববিদ্যালয়ে ইফতার গল্প

অর্থাভাবে ভর্তি অনিশ্চিত অসচ্ছল শিক্ষার্থীর পাশে জবি ছাত্রদল নেতা

রাবির সমাজবিজ্ঞান বিভাগের কুরআন উপহার

২৭তম বিসিএস কর্মকর্তাদের বিলম্বে যোগদান অনাকাঙ্ক্ষিত: শিক্ষামন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস উদযাপন

পবিপ্রবির উপ-উপাচার্যের বিরুদ্ধে সাইটেশন জালিয়াতির অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে খামেনির গায়েবানা জানাযা, বিক্ষোভ সমাবেশ