হোম > শিক্ষা

৭ নভেম্বর নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা, ছুটির কী হবে

আমার দেশ অনলাইন

আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রষ্ঠানে জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এদিন সব শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটির তাৎপর্য বিশেষ আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, আগামী ৭ নভেম্বর ২০২৬ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে সরকার কর্তৃক নির্ধারিত কর্মসূচি প্রতিপালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। চিঠিতে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে দিবসের তাৎপর্য তুলে ধরে ছাত্র-ছাত্রীদের মধ্যে বিশেষ আলোচনা অনুষ্ঠান ও রচনা প্রতিযোগিতার আয়োজন করতে বলা হয়েছে।

এ ছাড়া অন্য এক চিঠিতে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করতে বলা হয়েছে।

মাউসিমাউসি

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এ বছর ৭ নভেম্বর শনিবার থাকায় তা ভোগ করতে পারছেন না সরকারি চাকরিজীবীরা। এদিকে শিক্ষাপ্রতিষ্ঠানে এই দিন কর্মসূচি থাকায় প্রতিষ্ঠানে যেতে হচ্ছে শিক্ষক-শিক্ষার্থীদের।

রাজধানীর উদয়ন স্কুলে যৌন হয়রানির অভিযোগ, দিনব্যাপী বিক্ষোভ

ইবির সমাবর্তন ২ ফেব্রুয়ারি: সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি

ফ্যাসিস্ট আমলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করা হয়নি: উপাচার্য

খালেদা জিয়ার প্রতিষ্ঠিত বলেই জবিকে মূল্যায়ন করা হয়নি: উপাচার্য

৪৭ বছর বয়সে ইউপি সদস্যের এইচএসসি পাস, ভর্তি হবেন স্নাতকে

পাস করলেও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে অনিশ্চয়তা

উচ্চশিক্ষায় ফাঁকা থাকবে সাড়ে আট লাখ আসন

ডেঙ্গুতে প্রাণ গেল জুলাইযোদ্ধা চন্দনের, শোকের ছায়া বেরোবিতে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত