হোম > শিক্ষা

ডুপডার ১৪তম পুনর্মিলনী শুক্রবার

আমার দেশ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুপডা) ১৪তম পুনর্মিলনী শুক্রবার (৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এ অনুষ্ঠান হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ ও ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুয়া) আহ্বায়ক শামসুজ্জামান দুদু।

অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন দর্শন বিভাগের চেয়ারম্যান ও ডুপডার সভাপতি অধ্যাপক ড. শাহ্ কাওসার মুস্তাফা আবুলউলায়ী।

পুনর্মিলনী উদ্‌যাপন কমিটির যুগ্ম আহ্বাবায়ক ও ডুপডার সহসভাপতি অধ্যাপক আ খ ম ইউনুস আমার দেশকে জানান, ‘দিনব্যাপী বর্ণাঢ্য এই আয়োজনে দেড় সহস্রাধিক সাবেক শিক্ষার্থী অংশ নেবেন। তিনি আরও জানান, এই পুনর্মিলনী উপলক্ষে বিভাগের মেধাবী ও অসচ্ছল অর্ধশতাধিক শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে।

এছাড়া দিনব্যাপী কর্মসূচির মধ্যে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাধারণ সভা হবে।

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

ঐতিহ্য আছে, নেই আধুনিকতার ছোঁয়া

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার