হোম > শিক্ষা

ঢাবিতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া ৫ জনকে পুলিশে দিল ছাত্রদল

ঢাবি সংবাদদাতা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় মধ্যরাতে 'জয় বাংলা' স্লোগান দেওয়া পাঁচজনকে পুলিশের হাতে সোপর্দ করেছে ঢাবি ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাদের রাজনৈতিক একটি মামলায় সংশ্লিষ্টতা দেখিয়ে আদালতে চালান দেয় শাহবাগ থানা পুলিশ।

বুধবার রাত ৩ টায় ঢাবির কলাভবনের প্রধান গেটের সামনে থেকে তাদের আটক করে পুলিশে ধরিয়ে দেয় ছাত্রদলের নেতাকর্মীরা। পরে আটক পাঁচজনকে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. খালিদ মনসুর। তবে তাদের নাম পরিচয় প্রকাশ করতে চাননি তিনি।

এবিষয়ে তিনি বলেন, বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে পাঁচজনকে আটক করা হয়। পরে আটকদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে পুরোনো একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে 'জয় বাংলা' স্লোগান দেওয়ার পর ছাত্রদলসহ সাধারণ শিক্ষার্থীদের হাতে আটক পাঁচজনকে জিজ্ঞাসাবাদের একটি ভিডিও পাওয়া গেছে। ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীরা অভিযুক্ত পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করছেন। এসময় সেখানে পুলিশের উপস্থিতিও দেখা গেছে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে অভিযুক্তদের মধ্যে একজন স্লোগান দেওয়ার কথা স্বীকার করেন।

এবিষয়ে ঢাবি শাখা ছাত্রদলের যোগাযোগ সম্পাদক ও কবি জসীমউদ্দিন হল শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক জোবায়ের আলী বলেন, বুধবার রাত তিনটা নাগাদ পাঁচজনকে জয় বাংলা স্লোগান দিতে দেখি। পরে তাদের জিজ্ঞাসাবাদ করলে আওয়ামী লীগের এক নেতার কাছ থেকে ৫০ হাজার টাকার বিনিময়ে স্লোগান দেওয়ার বিষয়টি স্বীকার করে। পরে প্রক্টরকে কল করলে প্রক্টরিয়াল বডি এসে তাদের শাহবাগ থানায় দেয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, গত বুধবার রাতে জয় বাংলা স্লোগান দেওয়ায় পাঁচজনকে প্রক্টরিয়াল বডির সদস্যরা শাহবাগ থানায় দিয়ে আসে। তাদের রাজনৈতিক পরিচয় জানা না গেলেও তারা কেউই শিক্ষার্থী না এতটুকু জানা গেছে।

অভিন্ন প্রশ্নে কাল থেকে এইচএসসি পরীক্ষা শুরু

শতাব্দী পেরিয়ে বহু চ্যালেঞ্জের মুখোমুখি জাতির বাতিঘর

ঢাবি ক্লাবের নেতৃত্বে অধ্যাপক সেলিম রেজা ও মহিউদ্দিন

চবির ২০২৬–২৭ অর্থবছরের ৫০৩ কোটি টাকার বাজেট অনুমোদন

এমপিওভুক্ত শিক্ষকরা জনপ্রতিনিধি নির্বাচিত হলে একসঙ্গে দুই ভাতা নয়

শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাওয়ার্ড পেল তা'মীরুল মিল্লাত মাদ্রাসা

রাবিতে ওসমান হাদির ৩৩তম জন্মবার্ষিকীতে সেমিনার

পলাশীর যুদ্ধ হয়েছিল মূলত বাংলার অর্থ-সম্পদ লুট করার জন্য: মাহমুদুর রহমান

সব শিক্ষাপ্রতিষ্ঠানে ওয়েবসাইট হালনাগাদের নির্দেশ মাউশির

জাবিতে ছাত্রদলের উদ্যোগে মৌসুমি ফল উৎসব