হোম > শিক্ষা

চাকসুর কার্যনির্বাহী সদস্য হলেন সাদিক কায়েমের ভাই আয়াজ

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হল সংসদ নির্বাচনে শিবিরের প্যানেল থেকে নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ঢাকসু) ভিপি সাদিক কায়েমের ছোট ভাই আবু আয়াজ।

বৃহস্পতিবার ভোররাতে সোহরাওয়ার্দী হলের ঘোষিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

আবু আয়াজ বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি সোহরাওয়ার্দী হল শাখা শিবিরের প্রকাশনা সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।

এদিকে চাকসু নির্বাচনে ভিপি পদে ইব্রাহিম হোসেন রনি ও জিএস পদে সাঈদ বিন হাবিব শিবির সমর্থিত নির্বাচিত হয়েছেন। আর এজিএস পদে নির্বাচিত হয়েছেন ছাত্রদলের প্যানেলের প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক। এবারে নির্বাচনে ২৬টি পদের মধ্যে শিবির জিতেছে ২৪টিতে। বাকি সহ- খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তামান্না মাহবুব প্রীতি।

এ ফলাফলের মাধ্যমে দীর্ঘ তিন যুগ পর চাকসুর ভিপি হচ্ছেন, শিবির সমর্থিত প্যানেলের ইব্রাহিম হোসেন রনি এবং জিএস হচ্ছেন সাঈদ বিন হাবীব। অন্যদিকে এজিএস হচ্ছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী আইয়্যুবুর রহমান তৌফিক।

সুইসাইড নোটে শিক্ষকদের অভিযুক্ত করে নিখোঁজ জাবি শিক্ষার্থী

ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পর্যালোচনায় কমিটি হবে

পূজা উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৬ দিনের ছুটি ঘোষণা

নয়াদিল্লিতে প্রতিষ্ঠিত সাউথ এশিয়ান ইউনিভার্সিটির গভর্নরস বোর্ডের চেয়ারম্যান হলেন ড. মামুন

দেশের সমস্যা সমাধানে প্রযুক্তি কাজে লাগাতে হবে: শিক্ষামন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি

ফেসবুক পোস্টের কারণে ছাত্রত্ব বাতিলের সুপারিশ পক্ষপাতদুষ্ট

সাংবাদিকদের ওপর হামলা, রাবিতে বিশেষ সিন্ডিকেট সভা ১৫ অক্টোবর

নিয়োগের ১৮ দিনেও ক্যাম্পাসের বাইরে চুয়েটের ভিসি, দায়িত্বে অন্য শিক্ষক

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ছাত্রশিবিরের চার দফা দাবি