হোম > শিক্ষা

বহিষ্কার হলেন মুকিবকে আশ্রয়দাতা শেকৃবির ২ কর্মকর্তা

প্রতিনিধি, শেকৃবি

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা মুকিব মিয়াকে আশ্রয় দেয়া দুই ডেপুটি রেজিস্ট্রার মো. ইলিয়াছুর রহমান ও গোলাম সারোয়ারকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ এর অনুমোদনক্রমে রেজিস্ট্রার শেখ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযুক্ত মো ইলিয়াছুর রহমান ও গোলাম সারোয়ারকে চাকুরির শৃঙ্খলা পরিপন্থী আচরণ অর্থাৎ শেকৃবি'র জন্য প্রযোজ্য চাকুরি বিধি-সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ২(খ) উপ-বিধিতে বর্ণিত 'অসদাচরণ' এর দায়ে উক্ত বিধিমালার ১২ (১) উপবিধি মোতাবেক বিশ্ববিদ্যালয়ের চাকুরি হতে সাময়িক বরখাস্ত করা হলো।

সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি রেজিস্ট্রার কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং প্রচলিত বিধি মোতাবেক 'খোরাকি ভাতা' প্রাপ্য হবেন।

উল্লেখ্য, সম্প্রতি আওয়ামী লীগের পোস্টার বিতরণ করা বিসিএস কর্মকর্তা মুকিব মিয়াকে ডিবি পুলিশের একটি টিম শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কোয়েল ভবনের মো ইলিয়াছুর রহমান এর বাসা থেকে গ্রেফতার করেন। মুকিব'কে আশ্রয় দেয়ায় অভিযুক্ত দুই ডেপুটি রেজিস্ট্রার কে আজ ৪ ফেব্রুয়ারি বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নিখোঁজ জবি শিক্ষার্থী সিরাজের সন্ধানে 'কুইক রেসপন্স টিম' গঠন

তামিরুল মিল্লাত মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠিত

আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক

জকসুর উদ্যোগে জবি ছাত্রী হলে পানির ফিল্টার হস্তান্তর

আ. লীগের অপতৎপরতার প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

ভাইরাল হতে গিয়ে একাডেমিক অব্যাহতির মুখে ঢাবি অধ্যাপক

ঢাবির চার অধ্যাপককে সাময়িক বরখাস্ত, এক কর্মকর্তাকে অব্যাহতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে খেলা দেখলেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

প্রাথমিকে শিক্ষক বদলি ও পদায়নে সচিব-ডিসি-ইউএনও নেতৃত্বে ৪ স্তরের কমিটি

শিক্ষকদের নিয়ে যে পরিকল্পনার কথা জানালেন শিক্ষা প্রতিমন্ত্রী