হোম > শিক্ষা

শুরু হলো ঢাবির ‘ব্যবসায় শিক্ষা’ ইউনিটের ভর্তি পরীক্ষা

ঢাবি সংবাদদাতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের প্রথম বর্ষের 'ব্যবসায় শিক্ষা' ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

শনিবার বেলা ১১টায় ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের পরীক্ষাকেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, যা চলবে সাড়ে ১২টা পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি অফিসের তথ্যমতে, এবছর 'ব্যবসায় শিক্ষা' ইউনিটে ১ হাজার ৫০টি আসনের বিপরীতে ৪১ হাজার ৯ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। এতে প্রতি আসনের বিপরীতে লড়ছেন প্রায় ৪০ জন পরীক্ষার্থী।

এদিকে পরীক্ষার নির্ধারিত সময়ের আগেই শিক্ষার্থীরা এসে জড়ো হন ক্যাম্পাসে। কেউ কেউ একা পরীক্ষা দিতে এলেও অনেকের সাথে অভিভাবকেরাও এসেছেন। পরীক্ষার বসার পূর্ব মুহূর্তে অভিভাবকেরা সন্তানদের সাহস জুগিয়েছেন। পরীক্ষাকেন্দ্রে প্রবেশের নির্ধারিত সময় সাড়ে দশটার মধ্যে ঢুকে যান পরীক্ষার্থীরা।

শিক্ষার্থীদের বিভিন্ন সেবা দিতে বুথ ও হেল্প সেন্টার দিয়েছে ক্যাম্পাসের ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলো। এরমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাবি শাখা, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাবি শাখা, বা রাজনৈতিক ছাত্রসংগঠনসহ বিভিন্ন জেলা ও উপজেলার ব্যানারে হেল্প বুথ বসিয়েছে।

এর মধ্যে পরীক্ষার কেন্দ্রে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় তথ্য সেবা, ভর্তি পরীক্ষার তাৎক্ষণিক প্রয়োজনীয় উপকরণ (কলম, ফাইল ইত্যাদি) বিতরণ, সুপেয় পানির ব্যবস্থা, অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা, জরুরি ক্ষেত্রে পরীক্ষার কেন্দ্রে পৌঁছানোর জন্য যাতায়াত সহযোগিতা, মেডিকেল ক্যাম্পসহ বিভিন্ন সেবা দিচ্ছে সংগঠনগুলো।

উল্লেখ্য, ঢাকা বিভাগের পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি), চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি), রাজশাহী বিভাগের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি), খুলনা বিভাগের খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি), সিলেট বিভাগের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি), রংপুর বিভাগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি), বরিশাল বিভাগের বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ও ময়মনসিংহ বিভাগের পরীক্ষা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)/কবি নজরুল বিশ্ববিদ্যালয় ত্রিশালে অনুষ্ঠিত হয়।

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

ঐতিহ্য আছে, নেই আধুনিকতার ছোঁয়া

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার