হোম > শিক্ষা

ছাত্রদলের হল কমিটি, ঢাবিতে ছাত্রীদের বিক্ষোভ

প্রতিনিধি, ঢাবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধ হলেও ১৮টি হলে নতুন কমিটি ঘোষণা করেছে ছাত্রদল। এর পরিপ্রেক্ষিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন হলের শিক্ষার্থীরা।

এরই অংশ হিসেবে শুক্রবার বিকালে রোকেয়া হলে ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় বিক্ষোভ মিছিল বের করে হলটির আবাসিক শিক্ষার্থীরা। পরে হলের আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় তারা।

এ সময় শিক্ষার্থীরা ‘আতিকা গেছে যে পথে, তোরা যাবি সেই পথে’, ‘অপরাজনীতির ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’ ও ‘আতিকার ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’ মতো স্লোগান দেন।

এদিকে ছাত্রদলের নতুন কমিটিতে ছাত্রলীগের অন্তর্ভুক্তি থাকায় সমালোচনার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়। কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের পদ দেওয়ায় অনেকে বলছেন, এটি জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা।

এর আগে ঢাবির ১৮টি হলে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পর প্রতিবাদ জানিয়ে ক্যাম্পাসে ভিসি চত্বরে বিক্ষোভ সমাবেশ করে বিপ্লবী ছাত্র পরিষদ। সমাবেশে সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী শামিম হাসান নেতৃত্ব দেন।

এসময় ছাত্রদলের হল কমিটি ঘোষণাকে হলে হলে ছাত্ররাজনীতির পুনরুদ্ধার এবং জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা হিসেবে আখ্যা দেওয়া হয়।

ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি মাহি, সম্পাদক লিটন

আরবি বিশ্ববিদালয়ের ভিসি হলেন অধ্যাপক আবু জাফর খান

বিরোধিতার রাজনীতি থেকে বেরিয়ে কাজের পরিবেশ তৈরির আহ্বান

আনন্দ, স্মৃতি ও সম্প্রীতির মেলবন্ধন

ঈদের ছুটিতে কর্মকর্তা-কর্মচারীদের জন্য মাউশির কঠোর নির্দেশনা

জবির নতুন উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন

ঢাবির নতুন ভিসি কে এই অধ্যাপক ওবায়দুল

চবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান

শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি হওয়ার ন্যূনতম যোগ্যতা নির্ধারণ

ম্যানেজিং কমিটির শিক্ষাগত যোগ্যতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী