হোম > শিক্ষা

জায়ান্ট স্ক্রিনে এশিয়া কাপের ম্যাচ দেখার ব্যবস্থা করলো ডাকসু

আতিকুর রহমান নগরী

ক্রিকেট মানেই আবেগ, উচ্ছ্বাস আর একসাথে মেতে ওঠা। এবার সেই সুযোগ নিয়ে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু। ঢাবির শিক্ষার্থীরা সবাই মিলে উপভোগ করবে এশিয়া কাপের জমজমাট ম্যাচগুলো।

আগামী ২৪ সেপ্টেম্বর রাত ৮টা ৩০ মিনিটে হাজী মুহম্মদ মুহসীন হল মাঠে জায়ান্ট স্ক্রিনে সরাসরি দেখানো হবে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ। শুধু তাই নয়, ধারাবাহিকভাবে ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ বনাম পাকিস্তান এবং ২৮ তারিখে এশিয়া কাপ ফাইনাল একই স্থানে প্রদর্শিত হবে।

ছেলে ও মেয়েদের জন্য আলাদা বসার ব্যবস্থা থাকছে, যাতে সবাই স্বাচ্ছন্দ্যে খেলা উপভোগ করতে পারেন। চেয়ারে বসে করতালি আর স্লোগানে উৎসবমুখর পরিবেশে মেতে উঠবে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়। বন্ধু-বান্ধব মিলে মাঠে বসে ক্রিকেট দেখার সেই মুহূর্ত হয়ে উঠবে স্মরণীয় ও আনন্দঘন।

২০২৭ সালে একই প্রশ্নে হবে এসএসসি-দাখিলের ১৩ বিষয়ের পরীক্ষা

অধ্যক্ষ আমিনুল বরখাস্ত, দায়িত্বে ফরহানা ইয়াসমিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর ৩ ককটেল বিস্ফোরণ

ডেঙ্গু প্রতিরোধে জাবি ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি

বাকৃবিতে মাৎস্যবিজ্ঞানের ৪ শিক্ষার্থীকে ডিনস মেরিট অ্যাওয়ার্ড

ডাকসু সংগ্রহশালায় ভাঙচুরের ঘটনায় নিরপেক্ষ তদন্ত দাবি ইউটিএলের

দুর্গাপূজায় কোন শিক্ষাপ্রতিষ্ঠানে কত দিন ছুটি

সবার জন্য সমান নয়, প্রয়োজনভিত্তিক উপবৃত্তি চালু করা হবে: প্রতিমন্ত্রী

ডাকসুর ‘বহুমাত্রিক’ ও ‘হাতেখড়ি’ গ্রন্থের মোড়ক উন্মোচন

অধ্যাপক জামালের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানাল শিক্ষক ফোরাম