হোম > শিক্ষা

মাদরাসার শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

আমার দেশ অনলাইন

বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন-ভাতার সরকারি অংশের চেক ছাড় করা হয়েছে। তবে শুক্রবার ও শনিবারের কারণে ৪ অক্টোবরের পর ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন তারা।

বৃহস্পতিবার মাদরাসা শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদরাসা শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর (মাদরাসা) শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন-ভাতার সরকারি অংশের চারটি চেক ১ অক্টোবর বিতরণকারী ব্যাংকের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর মধ্যে অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে চেকগুলো পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানান, মাদরাসার শিক্ষক-কর্মচারীরা আগামী ৪ অক্টোবরের পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে সেপ্টেম্বর মাসের বেতন-ভাতার সরকারি অংশের টাকা উত্তোলন করতে পারবেন।

হিট প্রকল্পের গবেষণা উপপ্রকল্প পুনর্মূল্যায়ন করছে ইউজিসি

চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈষম্য করে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে: সাদিক কায়েম

শেখ রাসেল কর্নার সরিয়ে ছাত্রদলের লোগো, হাবিপ্রবির হলে নতুন বিতর্ক

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে ৬ বিভাগ খোলার প্রাথমিক অনুমোদন

ঢাবি হলের ফটক থেকে মুছে দেওয়া হলো শহীদ ওসমান হাদির নাম

শিবিরের সাথী থেকে এক বছর আগেই বহিষ্কার আম্মার, জানা গেল যেসব কারণ

ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্টের সব কার্যক্রম বন্ধ ঘোষণা

৯ দিন ধরে অচল চুয়েট: প্রতিমন্ত্রীর রোষানলে পড়ায় টিকতে পারেননি উপাচার্য

আল্লাহকে সাক্ষী রেখে বললাম, অভিযোগগুলোর কোনোটার সঙ্গেই আমি সম্পৃক্ত নই: আম্মার

মেধা তালিকায় প্রথম, তবুও গেজেটে নাম নেই সোহেল-মামুনের