হোম > শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠানের নানা কর্মসূচিতে জুলাই অভ্যুত্থান স্মরণ

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নানা কর্মসূচির মাধ্যমে পালন করা হচ্ছে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি। মঙ্গলবার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সরকারি ছুটি থাকলেও রাজধানীসহ সারা দেশের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা, ডকুমেন্টারি প্রদর্শন সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এসব অনুষ্ঠানে পতিত আওয়ামী ফ্যাসিবাদের জুলুম-নির্যাতনের ভয়াবহ স্মৃতিচারণ করে আগামীতে ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হচ্ছে।

এর আগে জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি পালন উপলক্ষ্যে বিশেষ নির্দেশনা দেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক মো: খালিদ হোসেন স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছিল-শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সকল স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানকে অত্র অধিদপ্তরের ওয়েবসাইট: www.dshe.gov.bd এর লিংক থেকে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার সঙ্গে সংগতিপূর্ণ ডকুমেন্টারি সংগ্রহপূর্বক প্রযোজ্য দিন ও সময়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষার্থীকে দেখানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।

নিষিদ্ধ আ.লীগের নাশকতার প্রতিবাদে বেরোবি শিক্ষকসমাজের মানববন্ধন

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

ঐতিহ্য আছে, নেই আধুনিকতার ছোঁয়া

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী