হোম > শিক্ষা

উপদেষ্টাদের সিদ্ধান্তের পরে নতুন কর্মসূচি দেবে জুলাই ঐক্য

জুলাইয়ের পরিপত্র ঘোষণা

ঢাবি সংবাদদাতা

জুলাইয়ের পরিপত্র ঘোষণার বিষয়ে আগামী সোমবার উপদেষ্টাদের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেবে জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা ৮০ টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের জোট 'জুলাই ঐক্য'।

রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) টিচার্স লাউঞ্জে আওয়ামী লীগ নিষিদ্ধ ও জুলাই ঘোষণাপত্রের বিষয়ে সরকারের সিদ্ধান্ত ও জোটের পরবর্তী কর্মসূচি নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন প্ল্যাটফর্মটির অন্যতম সংগঠক এবি জুবায়ের।

এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিন দাবি নিয়ে আমরা শাহবাগে আন্দোলন করছিলাম। আমরা চেয়েছিলাম আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ ও জুলাইয়ের পরিপত্র ঘোষণা। কিন্তু আমাদের জানানো হয়েছে, আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করা হবে। এর আগে দলটির সব কার্যক্রম নিষিদ্ধ থাকবে।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এবং সরকারের বিভিন্ন পর্যায়ে আওয়ামী দোসরা লুকিয়ে আছে। তারা আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ ধারাটি বদলে এর কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি সামনে নিয়ে এসেছে। আমরা আবারও আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছি।

এবি জুবায়ের আরো বলেন, জুলাইয়ের পরিপত্র ঘোষণার বিষয়ে সোমবার সিদ্ধান্ত জানানোর কথা বলা হয়েছে। আমরা আমাদের পরবর্তী কর্মসূচি সোমবার উপদেষ্টাদের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জানাব।

এর আগে গত ৬ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে ৩৫টিরও অধিক সংগঠনের সমন্বয়ে জুলাই ঐক্যের আত্মপ্রকাশ ঘটে। বর্তমানে ৮০টির মতো সামাজিক, রাজনৈতিক, মানবাধিকার সংগঠন প্লাটফর্মটিতে যুক্ত হয়েছে।

শাবিপ্রবিতে প্রধানমন্ত্রী স্বর্ণপদক মনোনয়নে অনিয়মের অভিযোগ

নিষিদ্ধ আ.লীগের নাশকতার প্রতিবাদে বেরোবি শিক্ষকসমাজের মানববন্ধন

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

ঐতিহ্য আছে, নেই আধুনিকতার ছোঁয়া

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর