হোম > শিক্ষা

ঢাবিতে শহীদ আবু বকর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঢাবি সংবাদদাতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু বকর সিদ্দিকের ১৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার মাগরিব নামাজের পরে ‘শহীদ আবু বকর স্মৃতি সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়’-এর উদ্যোগে স্যার এ এফ রহমান হল মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

২০১০ সালের পহেলা ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলে বর্তমান নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের তৎকালীন সভাপতি (সাইদুজ্জামান ফারুক) গ্রুপ ও সাধারণ সম্পাদক(মেহেদী হাসান মোল্লা) গ্রুপ এর হল দখল নিয়ে সংঘর্ষের জেরে মাথায় গুলিবিদ্ধ হয়ে ৩ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় শহীদ হন হলের ৪০৪ নং রুমের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মেধাবী শিক্ষার্থী আবু বকর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড.নিয়াজ আহমেদ খান। তিনি ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে বলেন, আমরা আবু বকর হত্যার বিচার নিশ্চিত করার জন্য পদক্ষেপ ইতোমধ্যেই নিয়েছি এবং ন্যায়বিচার নিশ্চিত করবো ইনশাআল্লাহ।

স্যার এ. এফ. রহমান হলের প্রাধ্যক্ষ মাহফুজুল হক সুপন স্যার সুপন বক্তব্য প্রদানকালে অপরাজনীতির ভয়াবহতা ও আবু বকরের মতো নির্দলীয় যেন কেও হত্যার শিকার না হয়, সেদিকে গুরুত্বারোপ করেন।

শহীদ আবু বকর স্মৃতি সংসদের মুখ্য সংগঠক জয়েন উদ্দিন সরকার এসময় তিনটি দাবি উত্থাপন করেন।দাবিগুলো হলো: আবু বকর হত্যার বিচার অতিদ্রুত নিষ্পত্তি করা; আবু বকরের স্মৃতি রক্ষার্থে ম্যুরাল স্থাপন করা এবং শহীদ আবু বকর সিদ্দিকের নামে হল অডিটোরিয়ামের নামকরণ করা।

দোয়া মাহফিলে উপস্থিতি ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি এস. এম. ফরহাদ। তিনি বলেন, আবু বকরের স্মৃতিতে দোয়া মাহফিল ছাত্র সংগঠনগুলোর জন্য সতর্ক বার্তা। অপকর্ম যে করুক, বিচার হতেই হবে।

এতে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ, আবু বকরের ছোট ভাই ওমর ফারুক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহসমন্বয়ক এবি জুবাইর। আরো উপস্থিত ছিলেন ছাত্র সংগঠক ও অ্যাক্টিভিস্ট আকরাম হোসেন সিএফ।

ববি হাজ্জাজের মন্তব্য ‘দায়িত্বজ্ঞানহীন’, প্রত্যাহারের দাবি ঢাবি সাদা দলের

ঈদের ছুটিতে জবি ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং

ঢাকায় অবস্থানরত দুই শতাধিক শিক্ষার্থীকে জকসুর ঈদ উপহার

ঢাকা কলেজে শিবিরের ‘ঈদ-ই-ইখওয়ান’ মধ্যাহ্নভোজ

শিক্ষার্থীদের জন্য ৬ খাসি দিয়ে রাবিতে কোরবানির আয়োজন

ঈদুল আজহায় রাবি শিবিরের ‘নুসুক-ই মতিহার’

ঈদুল আজহায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিবিরের ‘মেজবান-ই-ঈদ’

ফিনল্যান্ডে শিক্ষার্থী ভিসায় নতুন কড়াকড়ি, কঠিন হচ্ছে পরিবার নেওয়া

বিশ্বখ্যাত ‘ন্যাচার ইনডেক্সে’ ১৫তম অবস্থানে রুয়েট

চীন সফরে নেই জকসুর কেউ, ক্ষুব্ধ ছাত্রনেতারা