হোম > শিক্ষা

উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধিতে ইইউর সহযোগিতা চায় ইউজিসি

স্টাফ রিপোর্টার

ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি, যৌথ গবেষণাসহ উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধির জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফায়েজ।

বুধবার ইউজিসি অডিটোরিয়ামে বাংলাদেশের জন্য ইরাসমাস প্লাস ইনফরমেশন-ডে উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। এছাড়া ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন ও প্রফেসর ড. মাছুমা হাবীব অনুষ্ঠানে বক্তব্য দেন।

ইউজিসির ইন্টারন্যাশনাল কোলাবরেশন বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) এবং ইরাসমাস প্লাস ন্যাশনাল ফোকাল পয়েন্ট মোছা. জেসমিন পারভীন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের প্রোগ্রাম ম্যানেজার জুই চাকমা, ২০টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ইউজিসি ও ইইউর সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

প্রফেসর ফায়েজ বলেন, ইরাসমাস প্লাস স্কলারশিপের মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীরা নিজেদের সক্ষমতা বৃদ্ধি, ইইউর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে যোগসূত্র তৈরি এবং বিশ্ব দরবারে নিজেদের মেধা যাচায়ের সুযোগ পাচ্ছে।

ইউজিসি চেয়ারম্যান আরও বলেন, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে ইউরোপের দেশগুলো এগিয়ে যাচ্ছে। বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ প্রদানে ইইউ’র সহযোগিতা আরও বৃদ্ধি পাবে বলে তিনি প্রত্যাশা করেন। তিনি ইউজিসি ও ইইউ-এর বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

মাইকেল মিলার বলেন, ইরাসমাস প্লাস স্কলারশিপ ও ফেলোশিপ একটি সফল প্রোগ্রাম। বাংলাদেশি তরুণ শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধি ও কর্মসংস্থানের ক্ষেত্রে এটি বড় ধরনের সুযোগ তৈরি করবে। ইউরোপীয় ইউনিয়নের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার হবে। এছাড়া, ইরাসমাস প্লাস ইনফরমেশন-ডে এর মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপ বিষয়ে অবহিত হবে এবং বেশি সংখ্যক শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় ইরাসমাস প্লাস প্রোগামের আন্তর্জাতিক মান, উচ্চশিক্ষায় সক্ষমতা বৃদ্ধি, ইরাসমাস মুন্ডাস জয়েন্ট মাস্টার্স ডিগ্রি এবং ন্যাশনাল ফোকাল পয়েন্ট এর ভূমিকা নিয়ে নলেজ শেয়ারিং সেশন পরিচালনা করেন ইউরোপীয় কমিশনের ড. জেনি লিন্ড, ড. আশিকুর রহমান ও জেসমিন পারভীন।

ইউজিসি জানায়, ইরাসমাস মুন্ডাস স্কলারশিপের আওতায় ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ও জয়েন্ট মাস্টার্সে পড়াশোনার সুযোগ দেওয়া হয়। ইউরোপের সবচেয়ে জনপ্রিয় ও মর্যাদাপূর্ণ এ বৃত্তির যাত্রা শুরু ১৯৮৭ সালে।

নিষিদ্ধ আ.লীগের নাশকতার প্রতিবাদে বেরোবি শিক্ষকসমাজের মানববন্ধন

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

ঐতিহ্য আছে, নেই আধুনিকতার ছোঁয়া

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী